রূপগঞ্জে গার্মেন্টস শ্রমিক ধর্ষণের শিকার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে গার্মেন্টস শ্রমিক ধর্ষণের শিকার
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

রূপগঞ্জে গার্মেন্টস শ্রমিক ধর্ষণের শিকার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
রূপগঞ্জে গার্মেন্টস শ্রমিক ধর্ষণের শিকার

নারায়ণগঞ্জের কাগজ : রূপগঞ্জে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার ১৯ সেপ্টেম্বর রাতে উপজেলার তেতলাবো এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার ২০ সেপ্টেম্বর সকালে ধর্ষিতা নিজে বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে ধর্ষিতা জানান, তিনি উপজেলার কর্ণগোপ এলাকার একটি স্পিনিং মিলে হেলপার হিসেবে কাজ করে আসছিলেন। বেশ কিছুদিন যাবৎ উত্তর মাসাবো এলাকার জয়নালের ছেলে জহিরুল প্রায় সময় তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। জহিরুলের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার রাতে নাইট শিফটে কাজে যাওয়ার সময় জহিরুলসহ অজ্ঞাত ১ জন মিলে তাকে জোরপূর্বক অটো গাড়িতে তুলে তেতলাবো এলাকার খানের বাউন্ডারির ভিতর একতলা বাড়িতে নিয়ে যায়। পরে অজ্ঞাত ১ জন পাহাড়া দেয় ও জহিরুল তাকে সারারাত জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর ধর্ষক জহিরুল তাকে ফেলে রেখে চলে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষণকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..