আমিরাতে কমলগঞ্জ প্রবাসী সমিতির যাত্রা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আমিরাতে কমলগঞ্জ প্রবাসী সমিতির যাত্রা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি

আমিরাতে কমলগঞ্জ প্রবাসী সমিতির যাত্রা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
আমিরাতে কমলগঞ্জ প্রবাসী সমিতির যাত্রা

নারায়ণগেঞ্জর কাগজ : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার প্রবাসীদের সংগঠন কমলগঞ্জ প্রবাসী সমিতির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শারজাহের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লুৎফুর রহমান চৌধুরী।

জাহাঙ্গীর আলম ও আলী নূরের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া সমিতির সভাপতি আব্দুল মতিন। প্রধান অতিথির বক্তব্য দেন ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি নজরুল ইসলাম তালুকদার লিটন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- আব্দুল মালিক, মুহিত চৌধুরী, শায়েস্তা চৌধুরী, শাহিন আল রাজি, দরবেশ আলী, ইছমত আলী, মুহিনুল ইসলাম মুহিন, ছালেহ আহমদ, আবুল কালাম, সাংবাদিক লুৎফুর রহমান, সোয়েব আহমদ, কাওসার আহমদ, রুজেল তরফদার, রুহেল আহমদ, মশহুদ আলী, আনোয়ার হোসেন, শাহজাজান সজীব, দেলওয়ার হোসেন লোকমান, সেলিম আহমদ মুসলিমসহ আরও অনেকে।

অনুষ্ঠানে লুৎফুর রহমান চৌধুরীকে প্রধান উপদেষ্টা, শেখ জহির উদ্দিনকে উপদেষ্টা, মশহুদ মিয়াকে উপদেষ্টা, মুহিদ চৌধুরীকে সভাপতি, শাহিন আল রাজিকে সিনিয়র সহ-সভাপতি, দরবেশ আলীকে সহ-সভাপতি, জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক, আলী নূরকে সিনিয়র যুগ্ম সম্পাদক, রুজেল তরফদারকে সাংগঠনিক সম্পাদক ও মকবুল হোসেনকে সহ-সাংগঠনিক সম্পাদক ও সেলিম আহমদ মুসলিকে কোষাধ্যক্ষ করে ১১ সদস্য বিশিষ্ট ৬ মাস মেয়াদি কমিটি গঠন করা হয়।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নজরুল ইসলাম।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা প্রবাসীদের কোনো সংগঠন ছিল না আরব আমিরাতে। এই প্রথমবারের মতো যাত্রা করা এই সংগঠনের মাধ্যমে প্রবাসী ও দেশের মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন নেতারা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..