বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদের উদ্যোগে ১ হাজার অসহায় পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। রোববার (১৪ জুন) নাসিক ২২নং ওয়ার্ড খানবাড়ি মোড়স্থ ও লেজারার্স আবাসিক এলাকায় এ খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, ডালিম হাসান, মোঃ হোসেন, সানি খান, হীরা, মিলন আহমেদ, মোঃ কামাল, মোঃ হেলাল, ছাত্রলীগ নেতা আকিব হাসান রাজু, টিটু আলিম, মোঃ শাওন, সায়মন খান, মোঃ আসিফ, জীবন ও লিখন প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...