নারায়ণগঞ্জে যারা যোদ্ধা হিসেবে করোনায় মৃত্যু হওয়া ব্যাক্তিদের গোসল, দাফন ও সৎকারের কাজ করছেন করোনা বীর যোদ্ধাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম।
শাহ নিজাম তার ফেসবুক পোস্টে লিখেন-
নারায়ণগঞ্জ এ যারা সম্মুখ যোদ্ধা হিসেবে করোনায় মৃত্যু হওয়া ব্যাক্তিদের গোসল, দাফন ও সৎকারের কাজ করছেন তারা হলেন- খোরশেদ, কামরুল মেম্বার, মোস্তফা জেলা পরিষদ মেম্বার ভাওয়াল রিপন জাতীয় পার্টির নেতা, মহিলা মেম্বার রোজিনা, মহিলা মেম্বার অনামিকা ও এর বাইরেও আরো সেচ্ছাসেবীরা জনাবা লিপি ওসমানের মাধ্যমে কাজ করছেন। সবাই সমান সন্মান ও বীরত্বের দাবীদার। সবাইকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আপনার মন্তব্য প্রদান করুন...