শামীম জামানের নাটকে গান গাইলেন শাহরিয়ার রাফাত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শামীম জামানের নাটকে গান গাইলেন শাহরিয়ার রাফাত
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

শামীম জামানের নাটকে গান গাইলেন শাহরিয়ার রাফাত

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০
শামীম জামানের নাটকে গান গাইলেন শাহরিয়ার রাফাত

জনপ্রিয় নাট্যনির্মাতা ও অভিনেতা শামীম জামান এর পরিচালনায় ৭ পর্বের ধারাবাহিক নাটক “টাম কাড” এ গান গাইলেন সময়ের অন্যতম দর্শকপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক শাহরিয়ার রাফাত। অডিও জগতে প্রিয়ারে, চিনচিন ব্যথাসহ বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। সময়ের আলোচিত এ সঙ্গীত শিল্পী সম্প্রতি নাটকের একটি টাইটেল গানে কন্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘টাম কাড’। শোয়েব চৌধুরীর কথায় ও সুরে গানটির সংগীত আয়োজন করেছেন রানা আকন্দ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাকিব আহমেদ। বৃহস্পতিবার ক্রাউন মিউজিকের স্টুডিওতে গানটি রেকর্ড হয়েছে। অভিনেতা ও পরিচালক শামীম জামান এর ঈদের জন্য নির্মিত সাত পর্বের ধারাবাহিক নাটক ‘টাম কাড’- এ গানটি ব্যবহৃত হবে।

শাহরিয়ার রাফাত বলেন, ‘টাম কাড’ গানটি চমৎকার হয়েছে। সাধারণত আমি ফোক গান করি না। গানের কথাগুলো ভালো লেগেছে তাই কাজটি করেছি। ফোক আধুনিক বিচ্ছেদের অসাধারণ একটি গান হয়েছে। গানটি নিয়ে আমি আশাবাদী। আশা করি সবার ভালো লাগবে।’

গানটি প্রসঙ্গে শোয়েব চৌধুরী বলেন, ‘ঈদের জন্য নির্মিত শামীম জামানের সাত পর্বের ধারাবাহিক নাটকের জন্য গানটি করা। রাফাতের গায়কীতে একটা দরদ আছে। সব মিলিয়ে সুন্দর একটি কাজ হয়েছে। আমার বিশ্বাস দর্শক গানটি উপভোগ করবে।’

রানা আকন্দ বলেন, ‘গানের কথাগুলোর প্রতিটি শব্দে একটা মায়া আছে। সুরটিও চমৎকার। শিল্পী রাফাত ভাইয়ের গায়কীতে দরদ ছিল। আমি চেষ্টা করেছি গানটি যত্ন নিয়ে ভালো করতে। বর্তমান সময়ে গানটি ভিন্ন মাত্রা যোগ করবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..