পাইরেসিকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বললেন শাকিব
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
পাইরেসিকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বললেন শাকিব
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা!

পাইরেসিকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বললেন শাকিব

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
পাইরেসিকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বললেন শাকিব

ঈদুল আজহায় মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ও রায়হান রাফী নির্মিত ‘তাণ্ডব’ এখনো মহাসমারোহে চলছে সিনেমা হলগুলোতে। মাঝখানে সিনেমাটি পাইরেসির কবলে পড়ে। সে সময় শাকিব খানকে এ বিষয়ে কথা বলতে দেখা যায়নি। অবশেষে বিষয়টি নিয়ে সোচ্চার হলেন শাকিব খান।

সিনেমাটি মুক্তি পাওয়ার পর ২২ জুন প্রথমবারের মতো পেক্ষাগৃহে উপস্থিত হয়েছিলেন শাকিব। রাজধানীর সনি সিনেপ্লেক্সে আয়োজন করা হয় ‘তাণ্ডব’ সিনেমার বিশেষ শো। সেখানেই সিনেমাটি দেখেন ঢাকাই সিনেমার কিং। এ সময় তিনি মুখোমুখি হন গণমাধ্যমকর্মীদের।

শাকিব বলেন, ‘বাংলা সিনেমা সম্মানের সঙ্গে আজ পুরো বিশ্বে চলছে। সেই জায়গা নষ্ট করে দিতে একটি কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। অর্থাৎ যে সিনেমাটা ভালো চলছে সেটাকে টার্গেটে নিয়ে পাইরেসি করা হচ্ছে। আমি বলব, এটা শুধু সিনেমার বিরুদ্ধে নয়, এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র।’

এছাড়া সিনেমার শুরুর আগে শাকিব বলেন, “সেই জাতি সবচেয়ে বেশি উন্নত থাকে যে জাতি সাংস্কৃতিক দিক থেকে এগিয়ে যায়। আমাদের সিনেমা ও কৃষ্টি কালচার নিয়ে যখন এগিয়ে যাচ্ছি ঠিক তখনই আমাদের সিনেমা পাইরেসি করে দেওয়া হচ্ছে। ‘বরবাদ’ সিনেমার ক্ষেত্রে আমরা সেটা দেখেছি। ‘তাণ্ডব’ সিনেমার ক্ষেত্রে আরো আগে পাইরেসি করে দেওয়া হলো।”

তবে পাইরেসি হলেও প্রেক্ষাগৃহে গিয়ে দর্শক যে সিনেমাটি এখনো দেখছে, এজন্য দর্শক ও প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।

শাকিব বলেন, ‘আমি দেশের সিনেমাপ্রেমীদের ধন্যবাদ জানাই। কারণ, পাইরেসি হওয়ার পরও তারা হলে গিয়ে সিনেমাটি দেখছেন। এখনো আমাদের সিনেমাটি হাউসফুল যাচ্ছে। এটা দর্শকদের এক ধরনের সংগ্রাম। সিনেমা বাঁচাতে প্রত্যেকটি মানুষকে সোচ্চার হয়ে পাইরেসির বিরুদ্ধে দাঁড়াতে হবে।’

এই শোতে উপস্থিত ছিলেন রায়হান রাফি, প্রযোজক শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সাবিলা নূর, এ কে আজাদ সেতু, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন আজমেরী হক বাঁধন, দীপা খন্দকার, মন্দিরা চক্রবর্তী, জেফার রহমান, চয়নিকা চৌধুরীসহ অনেকে।

উল্লেখ্য, ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফ এস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত প্রমুখ। অতিথি চরিত্রে দেখা গেছে আফরান নিশো ও সিয়াম আহমেদকে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..