এবার বাঙালি সাজে রুনা খান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
এবার বাঙালি সাজে রুনা খান
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ উদঘাটন হলো গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য, গ্রেপ্তার ঘাতক নাসিকের পরিচ্ছন্নকর্মী পদে বহাল টানবাজারের আলোচিত মাদক ব্যবসায়ী গোবিন্দ! রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা

এবার বাঙালি সাজে রুনা খান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
এবার বাঙালি সাজে রুনা খান

চলতি মাসজুড়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় রয়েছেন অভিনেত্রী রুনা খান। ১১ জুন যুক্তরাষ্ট্রের হাডসন নদীর তীরে শর্ট প্যান্ট ও টি-শার্টে তোলা কিছু সাহসী ছবি পোস্ট করে যেমন প্রশংসা ও সমালোচনার মুখে পড়েছিলেন, এবার তেমনই প্রশংসিত হলেন সম্পূর্ণ ভিন্ন এক রূপে।

মঙ্গলবার (১৭ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে যুক্তরাজ্যের বিখ্যাত আব্রাহাম লিংকন মেমোরিয়াল এলাকা থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন রুনা খান। ছবিগুলোতে তাকে দেখা যায় লাল শাড়ি ও স্লিভলেস ব্লাউজে, পুরোপুরি বাঙালিয়ানা ঘরানায় সাজে। ছবির ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে তিনি জানান, এটি ছুটিতে পারিবারিক ট্যুরে মেকাপবিহীন ছবি।

এই পোস্টের পরপরই সামাজিক মাধ্যমে ভক্তদের প্রশংসার বন্যা বইছে। যেখানে আগের সাহসী লুক নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল, এবার প্রশংসা পাওয়া ছবিগুলো যেন তার ব্যক্তিত্বের আরেক দিক উন্মোচন করল- একটি ঐতিহ্যবাহী, সংবেদনশীল, এবং আত্মবিশ্বাসী নারী।

রুনা খান বরাবরই স্পষ্টবাদী ও সাহসী। বয়স নিয়ে গোপনীয়তা নয়, বরং তা উদযাপনের পক্ষে তিনি। “বয়স লুকানোর কিছু নেই,”-এই মনোভাবেই নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে তুলে ধরছেন তিনি। চল্লিশের কোঠায় এসেও সৌন্দর্য, অভিনয় ও ফ্যাশনে একধরনের আধুনিকতা আর শুদ্ধতার মিশেল তৈরি করেছেন।

পূর্বে হাডসন নদীর পাড়ে নো মেকআপ লুকে শর্ট প্যান্ট পরা ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে যেমন দৃষ্টি কেড়েছিলেন, তেমনি সমালোচনাও হয়েছিল। মন্তব্য অপশন বন্ধ থাকলেও অনেকে ছবিগুলো শেয়ার করে মতামত দিয়েছেন। কেউ কেউ সেই প্রকাশভঙ্গিকে স্বাধীনতার প্রতীক বলেও উল্লেখ করেছিলেন।

তবে এবারের লাল শাড়ি পরা রুনা খান যেন ভিন্ন এক আবহ তৈরি করেছেন। তার অনুরাগীরা এই বাঙালি রূপে যেন মুগ্ধ। একজন মন্তব্য করেছেন, “লাল শাড়িতে আপনি শুধু রুনা খান নন, আপনি যেন হাজারো বাঙালি নারীর প্রতিনিধি।”

এদিকে, অভিনয়ের ময়দানেও রুনা খান সমানভাবে সক্রিয়। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, যেখানে তার অভিনয় কুড়িয়েছে প্রশংসা। পাশাপাশি ‘পাপ কাহিনী’ ও ‘নীলপদ্ম’-এর মতো কাজেও দেখা গেছে তাকে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..