জঙ্গি সাজনকে নিয়ে এখনো আতঙ্কে কাশীপুরবাসী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জঙ্গি সাজনকে নিয়ে এখনো আতঙ্কে কাশীপুরবাসী
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু

জঙ্গি সাজনকে নিয়ে এখনো আতঙ্কে কাশীপুরবাসী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
জঙ্গি সাজনকে নিয়ে এখনো আতঙ্কে কাশীপুরবাসী

নারায়ণগঞ্জের কাগজ : জঙ্গি ইস্যুতে নারায়ণগঞ্জবাসীর মধ্যে আবারো আতংক সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময়ে জঙ্গি সদস্যরা গ্রেফতার হলেও তাদের অনুসারিরা ঘাপটি মেরে থাকায় এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। ফতুল্লার তক্কার মাঠ এলাকায় দুইজন আটকের পর কাশীপুরবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে।

কেননা গত বছরের নভেম্বর মাসে র‌্যাব-৩ অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য আবু বক্কর সাজনকে গ্রেফতার করেছিল। সাজন গ্রেফতার হলেও তার অনেক অনুসারি কাশীপুরে অবস্থান করতে পারে বলে ধারণা এরাকাবাসীর। কেননা সাজনকে গ্রেফতারের আগে তার সাথে বহিরাগতসহ স্থানীয় অনেক কিশোরের সাথে সাজন তার বাড়ির ছাদে আড্ডা দিতে দেখা যেত। সাজনের ভাই সনমও ঐ আড্ডাতে অংশ নিত। তাই সাজন গ্রেফতার হলেও তার অনুসারিদের নিয়ে এলাকাবাসরি মধ্যে আতংক বিরাজ করছে।

বিভিন্ন সূত্র বলছে, কাশীপুরে আনসার আল ইসলামের একটি শক্ত ঘাঁটি রয়েছে। গত বছবের নভেম্বর মাসে র‌্যাব-৩ এর অভিযানে গ্রেফতার হওয়া আবু বক্কর সাজনের একাধিক অনুসারি কাশীপুরে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। আবু বক্কর সাজন ফতুল্লা থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিউল্লাহ শফির পুত্র।

সাজনকে গ্রেফতারের পর র‌্যাব-৩ জানিয়েছিল, সাজন ঢাকার যাত্রাবাড়িতে তার কার্যক্রম পরিচালনা করতো। সংগঠনের সদস্যরা কেউ গ্রেফতার হলে নারায়ণগঞ্জের কাশীপুরে অবস্থান নিতো এবং সেখানে থেকেই কার্যক্রম পরিচালনা করতো।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..