প্রবাসীদের বাস্তব জীবনের গল্প ‘অবদান’
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
প্রবাসীদের বাস্তব জীবনের গল্প ‘অবদান’
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

প্রবাসীদের বাস্তব জীবনের গল্প ‘অবদান’

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
প্রবাসীদের বাস্তব জীবনের গল্প ‘অবদান’

সোলেমান মিয়া, দীর্ঘ ১৫ বছর পর প্রবাস থেকে ছুটিতে গ্রামে আসে। গ্রামে আসার পর সে উপলব্ধি করতে পারে, পরিবার, সমাজ, আত্নীয় স্বজনদের প্রতি তার অবদান কতটুকু। সমাজে সন্মান পেতে হলে , শুধু বয়স বাড়লেই হয় না, তার সাথে প্রয়োজন মোটা অংকের টাকার।

তেমনই এক চমৎকার গল্প নিয়ে, চ্যানেল আইয়ের জন্য সম্প্রতি শুটিং সম্পন্ন হলো, ‘অবাদন’ নামের টেলিভিশন কাহিনীচিত্রটির। গত ঈদে, ‘বাবারা সব পারে’র ব্যাপক সাফল্যর পর আবারো পাপ্পু রাজের রচনায়, গল্প প্রধান নাটকের অন্যতম গুনি নির্মাতা এস এম কামরুজ্জামান সাগর নির্মাণ করলেন জীবন বোধের এই টেলিভিশন কাহিনীচিত্র। পূবাইলের মনোরম পরিবেশে এই কাহিনীচিত্রটিতে অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, সাইকা আহমেদ, মিষ্টি জাহান, শিবলী নওমান, সাজ্জাদ স্বপন, হাসি মন প্রমুখ।

গল্প প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, সাগরের নির্মাণ নিয়ে নতুন করে কিছু বলার নেই, কেননা তার গল্প বাছাই খুব সুন্দর হয়। আর সেক্ষেত্রে পাপ্পু রাজ খুব চমৎকার ভাবে চিত্রনাট্য লিখেছে। এছাড়াও গুছানো একটি ইউনিটে কাজ করে খুব ভাল লেগেছে আমার। নিঃসন্দেহে ভাল একটি কাজ হয়েছে। সাইকা আহমেদ বলেন, সাগর ভাইয়ের কাজ মানেই চমৎকার আবহে একটি অর্থবহ মেসেজ দেয়া। যা তিনি খুব সুনিপুন ভাবে দিতে জানেন।

মিষ্টি জাহান বলেন, গল্পে আমি ফজলুর রহমান বাবু ভাইয়ের মেয়ের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি করে আমি খুব তৃপ্তি পেয়েছি। এটা সাগর ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী।

শিবলী নওমান বলেন, এক কথায় আমার কাছে পুরো ব্যাপারটাই দারুণ লেগেছে। গুনি মানুষদের সানিধ্যে কাজ করতে পারলে, অনেক কিছু শেখা যায়। যেমন গল্প, তেমনই দক্ষতার সাথে নির্মাণ হয়েছে বলে আমি মনে করি। কাহিনিচিত্রটি প্রযোজনা করেছেন ১৯৫২ এন্টারটেইনমেন্ট’র কর্ণধার সাজু মুনতাসির।

‘অবদান’ টেলিভিশন কাহিনীচিত্রটি আগামীকাল ২৫ সেপ্টেম্বর, দুপর ৩:০৫ মিনিটে দেখা যাবে, চ্যানেল আইয়ের পর্দায়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..