সরকার দেশকে ক্যাসিনো রাষ্ট্রে পরিণত করেছে : খোরশেদ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সরকার দেশকে ক্যাসিনো রাষ্ট্রে পরিণত করেছে : খোরশেদ
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা নারী আইনজীবীকে মারধরের অভিযোগ বিএনপির টিপুর বিরুদ্ধে ফতুল্লায় নাজমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন বন্দর উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা

সরকার দেশকে ক্যাসিনো রাষ্ট্রে পরিণত করেছে : খোরশেদ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯
সরকার দেশকে ক্যাসিনো রাষ্ট্রে পরিণত করেছে : খোরশেদ

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও নাসিক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত করতে হলে রক্ত দিতে হবে। ১০ ফুট বাই ১০ ফুট ঘরের ভিতর বসে আলোচনা সভা করলে বেগম খালেদা জিয়ার মুক্তি হবেনা। একনায়কতন্ত্র কায়েম করার জন্য বন্দী রাখা হয়েছে বেগম জিয়াকে। সরকার দেশকে ক্যাসিনো রাষ্ট্রে পরিণত করেছে। বেগম খালেদা জিয়া বাইরে থাকলে তারা অপকর্ম করতে পারবেনা। তাই তাকে কারাবন্দী করে রাখা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কৃষকদল মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা কৃষক দলের সভাপতি শরীফুল ইসলাম মোল্লার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক, মোঃ লিয়াকত হোসেন লেকু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শাহীন, সাংগঠনিক সম্পাদক ডাঃ হামিদুল্লাহ মোল্লা, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মাহবুব হাসান জুলহাস, গণ বিষয়ক সম্পাদক মোঃ সাঈদ খান, যুবদল নেতা মোঃ কামাল, পরিবহন শ্রমিকদল নেতা মোঃ মানিক মিয়া, যুবদল নেতা মোঃ ইউসুফ, কৃষকদল নেতা মোঃ শামীম, হাজ্বী জাভেদ হোসেন, মোঃ আবদুল্লাহ ইউসুফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..