এবার ঈদে শোয়েব মনিরের ওয়েব সিরিজ ‘ভেড়ার পাল’
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
এবার ঈদে শোয়েব মনিরের ওয়েব সিরিজ ‘ভেড়ার পাল’
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

এবার ঈদে শোয়েব মনিরের ওয়েব সিরিজ ‘ভেড়ার পাল’

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২ মে, ২০২২
এবার ঈদে শোয়েব মনিরের ওয়েব সিরিজ ‘ভেড়ার পাল’

উঠান পিক্সরুম এর ব্যানারে প্রথম ৬ পর্বের ওয়েব সিরিজ ‘ভেড়ার পাল’ অনএয়ারে আসছে ঈদের দিন বিকাল ৩ টায়।

শোয়েব মনির পরিচালিত ‘ভেড়ার পাল’- গ্রামীন পটভূমির স্যাটায়ার ধর্মী একটি গল্প, এখানে আরো উঠে এসেছে বর্তমান সময়ের অস্থিরতা, অন্তঃসার শূন্যতা, লোভ, শঠতা, কপটতা, প্রতিশোধ, সর্বোপরি জীবনের রং এ আকা, জীবনেরই গল্প। নির্মাতা তাঁর মেধা এবং রুচিশীল মননে অত্যন্ত দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন আখ্যানটি। শৈল্পিক নিপুনতায় চিত্রিত করেছেন আমাদের সমকালীন সমস্যা তথা অবক্ষয়ের গল্পকে। ‘ভেড়ার পাল’- তাই হয়ে উঠেছে বর্তমান সময়েরই প্রতিনিধি যার দর্পনে মূর্ত হয় আমাদেরই এই অস্থির সময়কাল তথা এখানে ভূমিকারত বিচিত্র-বর্ণিল চরিত্রসমূহ।

মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন সোয়েব মনির। অন্যান্য চরিত্রে রূপদান করেছেন ফারুক মহসীন, নাফিজ আশিক, সম্রাট, শাহীন, মৌরিন, পারভীন সুলতানা চম্পা, সামিয়া রহমান, ফারজানা ফেরদৌস, শাহজাহান শামীম, বাহাউদ্দীন বুলু, নাসিম আফজাল, মোশাররফ হোসেন, মোহাম্মদ সেলিম, কথা, বদশা, জনি, তরিকা, মৃত্তিকা নুসরাত, রাজু, মজনু হায়দার ও আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..