বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবি দলের ১নং ওয়ার্ড কমিটির অনুমোদন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবি দলের ১নং ওয়ার্ড কমিটির অনুমোদন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় অবৈধ গ্যাস সংযোগে বাড়িওয়ালা সেলিমের ১২ বছরে ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবি দলের ১নং ওয়ার্ড কমিটির অনুমোদন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবি দলের ১নং ওয়ার্ড কমিটির অনুমোদন

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবি দলের ১১ সদস্য বিশিষ্ট ১নং ওয়ার্ড কমিটির অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বক্তাবলী বাজারস্থ কিং বার্গার চাইনিজ রেষ্টুরেন্টে কমিটি অনুমোদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মিলন মেহেদী। বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবি দলের আহবায়ক সলিমুল্লাহ হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা মৎস্যজীবি দলের সদস্য সচিব মোঃ রাসেল প্রধান, বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবি দলের সদস্য সচিব মোঃ মোজাম্মেল প্রধান। মোঃ সেলিমকে আহবায়ক ও মোঃ হোসেনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট ১নং ওয়ার্ড কমিটির অনুমোদন প্রদান করা হয়।

নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- যুগ্ম আহবায়ক মোঃ আক্তার হোসেন, মোঃ সজল হোসেন, আবু বকর, আফছার, সদস্য রহমান, মোঃ রাসেল শেখ, শাহ আলম, রিয়াজুল জামাল প্রমুখ।

প্রধান অতিথি মিলন মেহেদী বলেন, জাতীয়তাবাদের আর্দশে অনুপ্রানিত হয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। আওয়ামী লীগ সরকার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বেগম জিয়াকে অন্যায় ভাবে বন্দী করে রেখেছে। আওয়ামী লীগ সরকার বিচার বিভাগকে স্বাধীন করতে অনেক আন্দোলন করেছে। অথচ তাদের সরকারের আমলে বিচার বিভাগ স্বাধীন নয়। সরকার জানে বেগম জিয়া বাইরে থাকলে তাদের পতন নিশ্চিত।

আদালত স্বাধীন হলে বেগম জিয়ার মুক্তি ওয়ান টু ব্যাপার। সরকারের কাছে নয় বেগম জিয়াকে মানবিক কারণে মুক্তি দিতে আদালতের প্রতি জোর দাবী জানান।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..