প্রতিবাদকারীদের বিরুদ্ধে চাঁদাবাজ আজিজুল গংদের থানায় অভিযোগ!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
প্রতিবাদকারীদের বিরুদ্ধে চাঁদাবাজ আজিজুল গংদের থানায় অভিযোগ!
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ

প্রতিবাদকারীদের বিরুদ্ধে চাঁদাবাজ আজিজুল গংদের থানায় অভিযোগ!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
প্রতিবাদকারীদের বিরুদ্ধে চাঁদাবাজ আজিজুল গংদের থানায় অভিযোগ!

নারায়ণগঞ্জের কাগজ : মোঃ আজিজুল হক ওরফে বরিশাইল্লা আজিজুল। শহর ও শহরতলীতে চলাচলকারী ব্যাটারী চালিত ইজিবাইকের একজন শীর্ষ চাঁদাবাজ হিসেবেই সর্বজন পরিচিত। ফতুল্লা অঞ্চলে যতগুলো ব্যাটারী চালিত ইজিবাইক ও রিক্সা চলাচল করে প্রতিটি গাড়ি থেকেই দৈনিক ও মাসিক হিসেবে চাঁদা দিতে হচ্ছে এ কুখ্যাত চাঁদাবাজ আজিজুলকে। চাঁদা না দিলে অনেক ইজিবাইক চেইন দিয়ে তালাবদ্ধ আবার সড়কেও চলতে দেয়না আজিজুল ও তার সহযোগিরা। চাঁদাবাজ আজিজুলের চাঁদাবাজির প্রতিবাদ কোন গাড়ির চালক ও মালিক করলেই তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় আজিজুলের অনুগত কিছু ড্রাইভার দিয়ে অভিযোগ দায়ের করে বসে।

গত ৪/৫ মাসে আজিজুল প্রতিবাদী মালিক ও চালকদের বিরুদ্ধে প্রায় ২০’র অধিক অভিযোগ দায়ের করেছেন ফতুল্লা মডেল থানায়। এ যেন ফতুল্লায় মডেল থানার সাথে একটি অলিখিত চুক্তি করেছেন চাঁদাবাজ আজিজুল এমনটাই অভিমত আজিজুলের মাধ্যমে পুলিশী হয়রানীর শিকার চালক ও মালিক পক্ষের। গত পরশু চাঁদাবাজ আজিজুলের বিরুদ্ধে ভুক্তভোগী মালিক ও চালকরা মানববন্ধন করায় জুয়েল রানা নামে এক ব্যক্তিকে দিয়ে সফিসহ প্রায় ৮ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করান চাঁদাবাজ আজিজুল।

ফতুল্লার পাগলা, পঞ্চবটি, জালকুড়িসহ প্রায় ৭/৮টি স্পট থেকে নিয়মিত ইজিবাইক থেকে চাঁদা তুলছে চাঁদাবাজ আজিজুলের উত্তরসুরি হিসেবে পরিচিত পাগলা রসুলপুর এলাকার কবির ওরফে ঘোষনা কবির ওরফে ফেন্সি কবির, চিতাশাল এলাকার নুরু চেয়ারম্যানের ছেলে স্বপন ওরফে ফটকা স্বপন ওরফে ইয়াবা স্বপন, কুদ্দুসের ছেলে সোহেল, পাগলাবাড়ির মনিরের ছেলে ইমরান, খালপাড় এলাকার মান্নান সাউদের ছেলে সাইদুল, রসুলপুরের সুলতান, মজিবুর ও কাউসার।

উক্ত রুটগুলোতে প্রায় ১৬০০ ইজিবাইক ও সাড়ে ৭ হাজার ব্যাটারী চালিত রিক্সা চলাচল করছে নিয়মিত। যেখানে প্রতিটি ইজিবাইক থেকে দৈনিক ৩০ টাকা ও মাসিক ৩০০ টাকা এবং প্রতিটি ব্যাটারী চালিত রিক্সা থেকে মাসিক ১৫০ টাকা হারে চাঁদা আদায় করছেন এ কুখ্যাত চাঁদাবাজ আজিজুল গংরা। এ সকল গাড়ি থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বা প্রতিবাদ করলে গাড়ির মালিক ও চালকদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মিথ্যা মারামারির অভিযোগ দিয়ে তাদেরকে নানাভাবে হয়রানী করে আজিজুল।

এ বিষয়ে চাঁদাবাজদের শিরোমনি বরিশাইল্লা আজিজুলের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জুয়েল রানাকে মারধর করছে তাই জুয়েল রানা থানায় অভিযোগ করেছে। এ বিষয়ে আমার কোন মতামত নেই। আমি কেন চাঁদা তুলতে যাবো ? আমি একজন ট্রেড ইউনিয়ন নেতা। সরকার আমাকে অনুমোদন দিয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..