ফতুল্লায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ

ফতুল্লায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
ফতুল্লায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা : ফতুল্লার দাপা বালুর ঘাট বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। যাত্রামঙ্গলের জন্য সকালে মন্ডপে মন্ডপে ছিল নারী, পুরুষ ও শিশুদের উপচে পড়া ভীড়। এর পরপরই ফুল, বেলপাতা, ধান ও দুর্বা দিয়ে চলে অঞ্জলী। ভক্তরা তাদের কামনা বাসনা পুরণের জন্য মায়ের পায়ে শ্রদ্ধাঞ্জলী দেয়। স্বামীর সংসারের মঙ্গলার্থে সিদুঁর খেলায় মেতে উঠে। দর্পণ বিসর্জনের আগেই ঢাক-ঢোল আর কাশীর বাজনায় ফুটে ওঠে মা দুর্গার বিদায়ী বার্তা। ‘ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন’ এ বাজনায় ভক্তদের মনে বিষাদের ছায়া নেমে আসে। ধর্মীয় দূর্গোৎসব প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার রাত ১০টায় লালপুর বটতলা পূজা মন্ডপ, দাপা ঋষিবাড়ী সার্বজনীন পূজা মন্ডপ ও পিলকুনী পূজা মন্ডপে দূর্গা মন্দিরের প্রতিমা ফতুল্লার দাপা বালুর ঘাট বুড়িগঙ্গা নদীতে বিসর্জন দেওয়া হয়েছে। বিসর্জনের সময় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসব দেখা দিয়েছে। এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, কোস্টগার্ড ও আনসার বাহিনী উপস্থিত ছিলেন।

ফতুল্লার দাপা বালুর বুড়িগঙ্গা নদীর ঘাটে ফতুল্লা ইউনিয়ন পরিষদ আয়োজিত বিজয়া মঞ্চে ফতুল্লা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রণজিৎ মোদক এর সভাপতিত্বে ও শামীম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যার এড. আবুল কালাম আজাদ বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অরুণ দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর অপারেশন সাখাওয়াৎ হোসেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কাজী আনিসুর রহমান, সময় নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক সহিদুল ইসলাম সহিদ। এসময় আরো উপস্থিত ছিলেন, লালপুর বটতলা মন্দির কমিটির সভাপতি নীল রতন দাস, সাধারণ সম্পাদক অর্জুন দাস, সুমন ঘোষ, প্রদীপ দত্ত, সুমিত দাস, প্রদীপ কুমার দ্বীপ, শ্যামল সরকার, মিরাজ সহ বিভিন্ন পূজা মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

ফতুল্লা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রণজিৎ মোদক তার বক্তব্যে বলেন, ফতুল্লায় মোট ২৬টি পূজা মন্ডপে সুষ্টুভাবে পূজা শেষে প্রতিমা সমূহ বিসর্জন দেওয়া হয়। এবারের পূজা সুষ্টুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট প্রশাসনসহ এলাকাবাসীকে সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..