কুতুবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আমির আলীর ১২তম মৃত্যুবার্ষিকী পালন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কুতুবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আমির আলীর ১২তম মৃত্যুবার্ষিকী পালন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় অবৈধ গ্যাস সংযোগে বাড়িওয়ালা সেলিমের ১২ বছরে ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

কুতুবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আমির আলীর ১২তম মৃত্যুবার্ষিকী পালন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
কুতুবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আমির আলীর ১২তম মৃত্যুবার্ষিকী পালন

নারায়ণগঞ্জের কাগজ : কুতুবপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলিম সেন্টুর পিতা হাজী মিছির আলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর মরহুম হাজী আমির আলীর ১২ তম মৃত্যুবাষির্কী উপলক্ষে দিনব্যাপী কোরান খতম, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১৬ অক্টোবর ১১টায় কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্যদের উদ্যোগে পরিষদের কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান হাজী মোঃ আলাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মিছির আলী বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির সদস্য হাজী মোঃ ফজলুল হক, হাজী মোঃ আমিন উল্লাহ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার দাস, পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্র নাথ সরকার।

আরো উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার জাহাঙ্গীর আলম, মোঃ জামান, মন্টু মিয়া, মহিলা মেম্বার আরজুদা বেগম খুকি, অনামিকা হক প্রমু।

স্মরণ সভায় বক্তারা বলেন, দানবীর মরহুম আমির আলী ছিলেন একজন খাটি দেশপ্রেমিক। তিনি জীবদ্দশায় সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে গেছেন।তিনি অন্ধকারে আলোর বিচ্ছুরণ ঘটিয়েছেন।এ সমাজের মানুষ দানবীর মরহুম আমির আলীকে কখনোই ভুলবে না, তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন সে প্রার্থনা করেন।

দোয়া ও স্মরণ সভা শেষে এলাকার দুস্থ মানুষের মাঝে তোবারক বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..