অয়ন ওসমানের ক্যাডার কাসেম ও তার বাহিনীর হোন্ডা মহড়া, আতংক!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
অয়ন ওসমানের ক্যাডার কাসেম ও তার বাহিনীর হোন্ডা মহড়া, আতংক!
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

অয়ন ওসমানের ক্যাডার কাসেম ও তার বাহিনীর হোন্ডা মহড়া, আতংক!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
অয়ন ওসমানের ক্যাডার কাসেম ও তার বাহিনীর হোন্ডা মহড়া, আতংক!

সদর উপজেলার চর সৈয়দপুর গোগনগর ইউনিয়নে সাবেক কৃষকলীগ নেতা জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামী, অয়ন ওসমানের ঘনিষ্ঠ ক্যাডার কাশেম সম্রাট ও তার সহযোগী রানা ও সোহেলের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। বিরাজ করছে আতংক।

মঙ্গলবার লাইলী পাগলীর মাজারের সামনে ওয়েস্টেজ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে তাদের এই প্রদর্শনী স্থানীয়দের ক্ষোভের জন্ম দেয়। শেষ পর্যন্ত এলাকাবাসী তাদের প্রতিহত করে মোটরসাইকেল ও অন্যান্য মালামাল জব্দ করে পুলিশের হাতে তুলে দেন।

গোগনগর-চরসৈয়দপুর এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসের অভিযোগ রয়েছে কাশেম সম্রাট ও তার সহযোগী বাবু, ফয়সাল, সোহেল, মহসিন, সানি, সাইফুলের বিরুদ্ধে। নদীপথে ডাকাতি, মাদক পাচার, চাঁদাবাজি থেকে হত্যা—নানা অপরাধে জড়িত তাদের নাম। সরকার পরিবর্তনের পরও তাদের দৌরাত্ম্য অব্যাহত থাকায় এলাকাবাসীরা হতাশা প্রকাশ করে বলছেন, “ক্ষমতার বদল হয়েছে, কিন্তু সন্ত্রাসীরা রয়ে গেছে। কতদিন আর এই অত্যাচার সহ্য করতে হবে?”

নারায়ণগঞ্জ মহানগর জিয়া পরিষদের সদস্য সচিব মোঃ রূপম জানান, গত ১৬-১৭ বছর ধরে এই গোষ্ঠী এলাকার ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ করে আসছে। এবারও তারা ক্ষমতার প্রদর্শন করতে গিয়ে ব্যর্থ হয়। তাদের শোডাউনের সময় স্থানীয় যুবক ও সাধারণ মানুষ একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলেন এবং মোটরসাইকেল জব্দ করে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করেন।

জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা রয়েছে। পুলিশ বলছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এলাকাবাসীর দাবি, কেবল মামলা নয়, এই সন্ত্রাসীদের স্থায়ীভাবে দমন করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

এদিকে এ ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, সন্ত্রাসীদের প্রতিরোধে জনসচেতনতা ও স্থানীয় সহযোগিতা জরুরি, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ভূমিকাই পারে এই অরাজকতা থামাতে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..