আলোচনা-সমালোচনাকে সাধুবাদ জানাই : মাসুদুজ্জামান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আলোচনা-সমালোচনাকে সাধুবাদ জানাই : মাসুদুজ্জামান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

আলোচনা-সমালোচনাকে সাধুবাদ জানাই : মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
আলোচনা-সমালোচনাকে সাধুবাদ জানাই : মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুজ্জামান বলেছেন, আমি যখন দায়িত্ব নেই তখন একটি সংবাদ সম্মেলন করেছিলাম যেখানে আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিল। তারা বলেছিল অনেকদিন পর এখানে একজন ভালো লোক দায়িত্ব নিয়েছে। কিন্তু আমি বলেছিলাম কিছুদিন অপেক্ষা করেন, বিরোধিতা শুরু হয়ে যাবে এবং সেই বিরোধিতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই সংগঠন আপনার আমার সকলের। আমি যখন এখানে দায়িত্ব নিতে আসি তখন আমি জেনেশুনে এসেছিলাম যে, এই দায়িত্বের বাকি চার মাস। আমি চার মাসের দায়িত্ব নেওয়ার পর আমাদের সকলের ইচ্ছা ছিল একটি সঠিক নির্বাচন নারায়ণগঞ্জবাসীকে উপহার দেওয়া। কিন্তু আপনাদের কি এই চার মাসও সহ্য হলো না? এই চার মাসে আমি এত কি করে ফেললাম।

শনিবার (২৬ অক্টোবর) সকালে নগরীর বাধন কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এসময় সভাপতির বক্তব্য এ কথা বলেন মাসুদুজ্জামান।

এসময় তিনি আরও বলেন, যে আলোচনা বা সমালোচনার জায়গা সৃষ্টি হয়েছে আমি সেটাকে সাধুবাদ জানাই। তবে যে যাই করেন গঠনমূলকভাবেই করেন, ব্যক্তিগত আক্রমণ কইরেন না। আমার এই সাদা শার্টে কালি মাখানোর জন্য এখানে আসেনি। আমি এই সংগঠনে থাকাকালীন অবস্থায় কোন জায়গায় একটি দুর্নীতি-অনিয়ম সহ্য করব না। আমি দায়িত্ব নেবার প্রথমেই দেখতে চেয়েছিলাম একাউন্ট জিনিসটা কিভাবে আছে। এই পরিষদের যারা দায়িত্ব আছেন তাদের ধন্যবাদ জানাই তারা তাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন। নারায়ণগঞ্জের চেম্বার অব কমার্সের যতটুকু টাকা আছে, এই ক্যাটাগরির একটি চেম্বার অব কমার্সের থেকে বেশি থাকার কথা ছিল। তবে ব্যবসায়ীদের স্বার্থে যাতে সাধারণ ব্যবসায়ীদের ওপর চাপ না পরে তাই চাঁদা কম রাখা হয়। আপনার সংগঠন আপনার রক্ষা করবেন আমরা আপনাদের পাশে থাকবো।

এ সভায় সকল ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে (২০২২-২০২৩) এবং (২০২৩-২০২৪) সালের প্রতিবেদন উত্থাপন ও অনুমোদন এবং (২০২৪-২০২৫) অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন ও অনুমোদন করানো হয়। সভার শুরুতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি লিখিত প্রতিবেদন পাঠ করেন। পরে ব্যবসায়ীদের সম্মতিতে এনসিসিআইয়ের ২০২৪-২০২৫ সনের নিরীক্ষক নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল ও সহ-সভাপতি সোহেল আক্তার সোহান, পরিচালক জাকারিয়া ওয়াহিদ, মাহাবুবুর রহমান স্বপন, আশিকুর রহমান, সেলিম হোসেন, সাইফুল ইসলাম মাসুমসহ অন্যান্য পরিচালকরা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..