জামিন পেলেন আইভী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জামিন পেলেন আইভী
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা

জামিন পেলেন আইভী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
জামিন পেলেন আইভী

পাঁচ মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। গ্রেপ্তার হয়ে গত ছয় মাস যাবৎ তিনি কারাগারে আছেন। রবিবার (৯ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মোঃ সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে, জামিন চেয়ে পৃথক আবেদন করে আইভীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, আইনজীবী এস এম হৃদয় রহমান প্রমুখ।

জুলাই আন্দোলনের পরবর্তী সময় মেয়র আইভীর বিরুদ্ধে মিনারুল হত্যাসহ ৫ মামলা দায়ের করা হয়। পরে চলতি বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন আইভী। এরপর থেকে গত ৬ মাস যাবৎ তিনি কারাগারে আছেন।

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী বলেন, “পৃথক পাঁচ মামলায় রুল অ্যাবসলিউট ঘোষণা করে সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে হত্যার অভিযোগে তিনটি ও মারাত্মক জখমের অভিযোগ করা দুটি মামলা রয়েছে।”

আইভীর আইনজীবী এস এম হৃদয় রহমান বলেন, “মামলাগুলোতে আমাদের মক্কেলের (আইভী) বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই।”

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..