নারায়ণগঞ্জ থেকে অপহৃত দুই কিশোরীকে উদ্ধার করলো পিবিআই
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জ থেকে অপহৃত দুই কিশোরীকে উদ্ধার করলো পিবিআই
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

নারায়ণগঞ্জ থেকে অপহৃত দুই কিশোরীকে উদ্ধার করলো পিবিআই

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
নারায়ণগঞ্জ থেকে অপহৃত দুই কিশোরীকে উদ্ধার করলো পিবিআই

সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও মিজমিজি এলাকা থেকে অপহরণের শিকার ১৭ বছর ও ১৩ বছরের দুই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ।

এর আগে, ১৭ মার্চ সোমবার সন্ধ্যায় তথ্য প্রযুক্তির সহায়তায় ১৭ বছরের কিশোরীকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকা ও ১৩ বছরের কিশোরীকে চাঁদপুর জেলার কচুয়া এলাকা থেকে উদ্ধার করে পিবিআই। উদ্ধারকৃতরা মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী।

প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার নেছারিয়া আলীম মাদ্রাসার সামনে থেকে অপহরণের শিকার হন ১৭ বছরের কিশোরী। পরবর্তীতে এ ঘটনায় নরসিংদী এলাকার বেনু মিয়া (৩৩), আখি (২৫), সানিয়া (২০), ফুল মিয়া (৫০), আওয়ালের (৪৫) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে কিশোরীর বাবা মো. আনোয়ার হোসেন।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের উত্তর সাহেবপাড়া এলাকায় স্কুলে যাওয়ার পথে অপহরণের শিকার হন ১৩ বছরের কিশোরী। পরবর্তীতে এ ঘটনায় শাহপরান (২৩), শারমিন (২৯), ইব্রাহিম (৩৫), ফাতেমা (৩২), কবির (৩৮), হাজেরা (৩০), আমেনা (৩৫), মনির হোসেন মনু (৫৮) সহ অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে কিশোরীর মা আদালতে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..