পুলিশকে ছুরি মেরে পালালো আসামী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
পুলিশকে ছুরি মেরে পালালো আসামী
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

পুলিশকে ছুরি মেরে পালালো আসামী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
পুলিশকে ছুরি মেরে পালালো আসামী

নগরীতে ছুরিকাঘাতে আহত করা হয়েছে এক পুলিশ সদস্যকে। ওয়ারেন্টের আসামীকে ধরতে এসে মূলত এমন ঘটনার শিকার হয় তিনি। মঙ্গলবার (২২ অক্টোবর) জিমখানা মোড়ে অবস্থিত ভিক্টোরিয়া হাসপাতালের অপর পাশে মসজিদের সামনে ওই ঘটনা ঘটে। এ সময় তাৎক্ষণিক আহত পুলিশ সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত পুলিশ সদস্য হলেন- কামরুজ্জামান (৩০)। তিনি নারায়ণগঞ্জ বন্দর থানার মদনগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নজরুল ইসলাম।

তিনি জানান, ঘটনাস্থলে আসামী ধরতে গেলে আসামী বাবু (২২) ভিকটিমকে ছুড়ি দিয়ে ডান কব্জিতে আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরবর্তীতে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানায়, এই ঘটনায় এখনো কোন মামলা হয়নি। আহত পুলিশ সদস্য কিছুটা সুস্থ হলে মামলা দায়ের করা হবে। এছাড়া আমাদের পুলিশের একাধিক টিম কাজ করছে আসামীকে গ্রেপ্তার করতে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..