বন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে সার বোঝাই ট্রাক খাদে
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে সার বোঝাই ট্রাক খাদে
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

বন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে সার বোঝাই ট্রাক খাদে

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
বন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে সার বোঝাই ট্রাক খাদে

বন্দরে সার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে । মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের ফরাজিকান্দা এলাকায় দেলোয়ার প্রধান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যেক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ৯টার সময় মদনপুরগামী ঢাকা মেট্রো ট ১৫-০২৩৫ নাম্বারের একটি সারবাহী ট্রাক ফরাজিকান্দা দেলোয়ার প্রধান ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে আসে। পরে ট্রাক চালক তেল নিয়ে পেট্রোল পাম্প থেকে বের হওয়ার সময় ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি পার্শ্ববর্তী একটি খাদে উল্টে পরে যায়। এ ঘটনায় ট্রাকে রক্ষিত সার ও ট্রাকের ব্যাপক ক্ষতি হয়।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম, এখন পর্যন্ত (বুধবার, সন্ধ্যা) ট্রাকটি উদ্ধার করা যায়নি। এর মালামাল উদ্ধারের কাজ এখনও চলছে, শীঘ্রই ট্রাকটি উদ্ধার কাজ শেষ হবে। এদুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..