বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার, আটক ৩
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার, আটক ৩
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ রাজশাহীতে গর্তে পড়া শিশু সাজিদ বেঁচে নেই নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার লাঠি হাতে হকার উচ্ছেদ করলেন টিপু ফতুল্লায় সৌদি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, স্ত্রী আটক ফতুল্লা দলিল লেখক সমিতিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে চাঁদাবাজ-অবৈধ অস্ত্রধারীদের কোনো অবস্থান নেই : এসপি যানজট, নিরাপত্তাহীনতা ও দূষণ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ দাবি পেশাদার সাংবাদিকদের ঐক্য হলেই অপসাংবাদিকতা দূর হবে ফতুল্লায় পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার দুই বাংলার আলো ছড়ানো লেখক শাম্মী তুলতুল কথিত সাংবাদিক শামীমাসহ ৩ জন আটক, পুলিশ-সাংবাদিকদের হুমকি বিয়ে করলেন এনসিপি নেতা হান্নান মাসউদ, কনে ছাত্রশক্তির নেত্রী প্রেমের টানে আড়াইহাজারে চীনা তরুণ দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিসীম : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার, আটক ৩

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার, আটক ৩

সিদ্ধিরগঞ্জে ৫ হাজার ৬২০ কেজি পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৮৬ হাজার ৮শ টাকা। এ সময় পলিথিন সরবারহের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ন-১৩-৭৩৩৮) জব্দসহ তিনজনকে আটক করে হাইওয়ে পুলিশ।

আটককৃতরা হলেন- ঢাকা জেলার, ধামরাই থানার, গাংগুটিয়া গ্রামের এসহাক মিয়ার ছেলে রফিক, মুন্সিগঞ্জ জেলার সদর থানার বাংলা বাজার এলাকার রুহুল আমিন সরকারের ছেলে মনির ও নোয়াখালী জেলার সাধুরাম থানার মহাব্বাতপুর এলাকার শফিকুল রহমানের ছেলে।

রবিবার (২৩ মার্চ ) ভোর রাতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে কাঁচপুর ব্রিজের ঢালে টাইগার রি-রোলিং মিল সংলগ্ন সাজেদা হসপিটাল এর সামনে থেকে ওই নিষিদ্ধ পলিথিনসহ তাদের আটক করা হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী এর সত্যতা নিশ্চিত করে জানান, পলিথিন উদ্ধারের ঘটনায়আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..