বিবাহিত নারীদের পরকীয়ায় জড়ানোর পাঁচ কারণ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বিবাহিত নারীদের পরকীয়ায় জড়ানোর পাঁচ কারণ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বিবাহিত নারীদের পরকীয়ায় জড়ানোর পাঁচ কারণ

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
বিবাহিত নারীদের পরকীয়ায় জড়ানোর পাঁচ কারণ
প্রতিকী ছবি

প্রতিটি বিবাহিত নারীরই কাম্য স্বামী, সন্তান নিয়ে সুখে থাকা। পরিবারকে পরম ভালোবাসায় বেঁধে রাখতে তাই চেষ্টারও কমতি থাকে না তাদের। স্বামীর ভালোবাসায় সিক্ত থাকতে চান প্রতিটি স্ত্রী।

তবে স্বামীদেরই কিছু ভুলের কারণে প্রায় দেখা যায় নারীরা অন্য পুরুষেদের প্রতি আকৃষ্ট হচ্ছে। যদিও বেশিরভাগ পুরুষ তা মানতে চান না। তারপরও এটিই সত্যি। গবেষকরা অনেক গবেষণা করে বিবাহিত নারীদের পরকীয়ায় জড়ানোর পাঁচটি কারণ খুঁজে বের করেছেন। চলুন তবে জেনে নেয়া যাক সেই কারণগুলো-

স্ত্রীর প্রতি স্বামীর দৃষ্টি আকর্ষণের অভাব :
প্রত্যেক স্ত্রী-ই চায় স্বামীর মনোযোগ পেতে। ছোটখাটো হাসি মজা করতে। তবে নানারকম কারণে বা স্বামীর ব্যস্ততা তাতে বাধা হয়ে দাঁড়ায়। যার ফলে দিন দিন স্ত্রীর মন ভাঙতে থাকে। সঙ্গ পাওয়ার জন্যই একসময় তারা পরকীয়ায় জড়িয়ে যান।

সারাদিন স্ত্রীর দোষ ধরা :
অনেক স্বামী আছেন যারা স্ত্রীর ছোট ছোট কাজেও ভুল ধরতে থাকে। স্ত্রীর কোনো কাজই তার মন মতো হয় না। যদিও স্বামীর মন জয়ের ক্ষেত্রে স্ত্রীর চেষ্টার কোনো কমতি থাকে না। তারপরও সে ব্যর্থ হয়। এক্ষেত্রে অন্য পুরুষের কাছে নিজের প্রশংসা শোনা তাকে আকৃষ্ট করে। তখন ধীরে ধীরে সে তার সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন।

স্ত্রীকে সময় না দেয়া :
আমাদের সমাজে এমন অনেক পুরুষ আছেন যারা মনে করেন বিয়ের পর স্ত্রীর কাজ শুধু বংশ এগিয়ে নিয়ে যাওয়া। তাদের ঘর সামলানো ছাড়া আর কোনো কাজ নেই। তাই তারা তাদের স্ত্রীদেরও সময় দেন না। নিজের মতো করে সময় কাটান। স্ত্রীদের ভালো লাগা মন্দ লাগা নিয়ে চিন্তাও করেন না। তাদের এ ধরনের ব্যবহারের কারণে একসময় স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন।

প্রয়োজনের চাইতে বেশি কৃপণতা :
অনেক পুরুষ আছে যারা সঞ্চয়ের নামে অতিরিক্ত কৃপণতা করেন। এমনকি খুব দরকারি জিনিসগুলোও স্ত্রীদের এনে দিতে কার্পণ্য করেন। এই ধরনের স্বামীদের প্রতি তিক্ত হয়ে স্ত্রীরা পরকীয়া করেন।

স্ত্রীর মতামত কিংবা সিদ্ধান্তকে মূল্য না দেয়া :
অনেক স্বামীই আছেন, যারা মনে করেন নিজে যা চিন্তা করছেন বা সিদ্ধান্ত নিয়েছেন তা একদম ঠিক। এক্ষেত্রে স্ত্রীর কোনো মতামতকেই সে গুরুত্ব দেন না। যা একজন নারীর জন্য মেনে নেয়া কষ্টকর হয়ে পড়ে। যা একসময় তাকে পরকীয়ায় জড়াতে বাধ্য করে দেয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..