বৃদ্ধ মা-বাবাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয় : ডিসি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বৃদ্ধ মা-বাবাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয় : ডিসি
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

বৃদ্ধ মা-বাবাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয় : ডিসি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
বৃদ্ধ মা-বাবাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয় : ডিসি

‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্মে তোমায় রাখবো আগলে’-এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা প্রবীণ জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবাসহ সার্বিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বক্তারা বলেন, পরিবার ও সমাজে প্রবীণেরা আজও অবহেলিত। তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, “প্রবীণ জনগোষ্ঠী আমাদের সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। তাদের ত্যাগ ও প্রজ্ঞা আমাদের প্রেরণার উৎস। তাই প্রবীণদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করলেই গড়ে উঠবে মানবিক সমাজ।”

তিনি আরও বলেন, বৃদ্ধ মা-বাবাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়, সেজন্য পরিবারের সদস্যদের দায়িত্বশীল হতে হবে। উন্নত বিশ্বে প্রবীণ নাগরিকদের জন্য নানা সুযোগ সুবিধা রয়েছে। তিনি আশ্বাস দেন, নারায়ণগঞ্জে প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যসেবা, গণপরিবহনসহ অন্যান্য স্থানে অগ্রাধিকার ভিত্তিতে সেবার বিষয়টি নিশ্চিত করা হবে।

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আসাদুজ্জামান সরদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন বলেন, “বার্ধক্যে প্রবীণরা যেন অবহেলার শিকার না হন, সে বিষয়ে আমাদের সচেতন হতে হবে। প্রবীণদের কর্মক্ষম ও সুস্থ রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে।”

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক তালুকদার বলেন, “প্রবীণদের কল্যাণে আমাদের সংঘ কাজ করে যাচ্ছে। বার্ধক্যে পরিবারের বাবা-মায়েরা যাতে তাদের আদরের সন্তান দ্বারা অবহেলার শিকার না হন, তাদের প্রতি যত্নশীল হতে হবে।”

গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি আওলাদ হোসেন বলেন, জেষ্ঠ্য নাগরিকদের জন্য হাসপাতালগুলোতে আলাদা স্বাস্থ্যসেবা, গণপরিবহনে আলাদা বসার ব্যবস্থা সহ সামাজিক নিরাপত্তার অভাব রয়েছে। তাদের বিনামূল্যে স্বাস্থ্যসেবাসহ সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।

উপ-পরিচালক আসাদুজ্জামান সরদার তার বক্তব্যে জানান, প্রবীণ জনগোষ্ঠির সুরক্ষায় সরকার বয়স্ক ভাতাসহ ভরণ-পোষণ আইনসহ নানা উদ্যোগ নিয়েছে। প্রবীণরা সমাজের বোঝা নয়, তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ মনে করেই সরকার তাদের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আলমগীর হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর আহসান শরীফ, সংগঠনের যুগ্ম সম্পাদক মাহমুদুল হক, সদস্য মিজানুর রহমান, আলতাফ হোসেন প্রমুখ বক্তব্য দেন। আলোচনা সভার আগে একটি র্যালি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..