‘মার্চ ফর ড. ইউনুস’ কর্মসূচিতে আগে সংস্কার তারপর নির্বাচনের দাবি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
‘মার্চ ফর ড. ইউনুস’ কর্মসূচিতে আগে সংস্কার তারপর নির্বাচনের দাবি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা

‘মার্চ ফর ড. ইউনুস’ কর্মসূচিতে আগে সংস্কার তারপর নির্বাচনের দাবি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
‘মার্চ ফর ড. ইউনুস’ কর্মসূচিতে আগে সংস্কার তারপর নির্বাচনের দাবি

‘মাচ ফর ড. ইউনুস’ আগে সংস্কার, তারপর নির্বাচন, এই দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগনের ব্যানারে এ কর্মসুচি পালন করা হয়।

এসময় বক্তারা বলেন, ১৭ বছর মানুষ নির্বাচনে ভোট দিতে পারে নাই কিন্ত এখন দেশের অধিকাংশ মানুষই নির্বাচন চায় না। তারা চায় আগে সংবিধান ঠিক হোক। আপনারা জনগণের মতামত নেন একটা গণপরিষদ নির্বাচন করে দেখেন অধিকাংশ মানুষই এবার ভোটের বিপক্ষে।

আমরা নারায়ণগঞ্জ থেকে সর্বপ্রথম আওয়াজ উঠিয়েছি। এখন এই আওয়াজ বাকি ৬৩ জেলায় গিয়ে জড়ো হবে। খুনি হাসিনার বিচার আর দেশ সংস্কার এর আগে কোন নির্বাচন হবে না।

বক্তারা আরও বলেন, আপনারা যারা নির্বাচন রোড ম্যাপ চাচ্ছেন, সংস্কার চাচ্ছেন না। তাদের বলছি, আমরাও নির্বাচন চাই তবে তার আগে জুলাই হত্যার বিচার, সংবিধান সংস্কার, বিচার ব্যবস্থা সংস্কার, শিক্ষা ব্যবস্থার সংস্কার, ব্যাংকিং খাত সংস্কার, আইন শৃঙ্খলা সংস্কার, দেশের বাণিজ্য সংস্কার, রোহিঙ্গা সমস্যার সমাধান, সরকারি নিয়োগ ব্যবস্থা সংস্কার, সামাজিক ব্যবস্থা সংস্কার, পার্বত্য বিশৃঙ্খলা সংস্কার, ঘরবাড়ি রাস্তাঘাট সংস্কার, রাজনৈতিক নেতাদের সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন, তারপর আপনারা নির্বাচন করুন আমাদের দেশের জনগণের কোনো আপত্তি নাই।

বক্তারা বলেন, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। খুনি হাসিনাই আমাদের ভয় দেখাতে পারেনি এখন যদি কেউ আবারও আওয়ামীলীগ হওয়ার চেষ্টা করে তাদের উচিত ২৪ থেকে শিক্ষা নেয়া।

পৃথিবীতে সাদা কালো, ধনী গরিব, দেশি বিদেশি এগুলা কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে পৃথিবীতে দুই ধরনের লোক থাকে উইনার এন্ড লুজার। ড. ইউনূস ইউ উইল বি দা উইনার ইফ ইউ মেক এভরি লুজার টার্ন ইন্টু ওইনার।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, স্যোশালিষ্ট মো. আলিফ দেওয়ান, রবিউল ইসলাম রবিন, আল আমিন বিন আরশাদ আলী, ফাহিম খন্দকার অনিক ও রাব্বী ইসলাম নিলয়সহ আরো অনেক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, একই দাবিতে গত ১৪ এপ্রিল নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..