শহরের দিগুবাবুর বাজারে স্পেশাল টাস্কফোর্সের অভিযান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শহরের দিগুবাবুর বাজারে স্পেশাল টাস্কফোর্সের অভিযান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

শহরের দিগুবাবুর বাজারে স্পেশাল টাস্কফোর্সের অভিযান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
শহরের দিগুবাবুর বাজারে স্পেশাল টাস্কফোর্সের অভিযান

নারায়ণগঞ্জ শহরের অন্যতম কাঁচাবাজার দিগুবাবুর বাজারে অভিযান চালিয়েছে স্পেশাল টাস্কফোর্স। শুক্রবার (১১ অক্টোবর) সকালে দুইঘন্টা ব্যাপি অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা টাস্কফোর্স কমিটি।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা টাস্কফোর্স কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আলমগীর হুসাইন, সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান, সদস্য ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডা: সরকার আশ্রাফুল ইসলাম, সদস্য ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার প্রতিনিধি মোঃ ছালাহ উদ্দিন ভুইয়া, সদস্য ও জেলা ক্যাবের জয়েন্ট সেক্রেটারি বিল্লাল হোসেন রবিন। এছাড়া কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানের সময় গরু, খাসি, মুরগী, ডিম, পিয়াজ ও সবজির বাজার মনিটরিং করা হয়। এসময় পণ্যের ক্রয়-বিক্রয়ের রশিদ চেক করা হয় এবং মূল্য তালিকা দৃশ্যমান জায়গায় প্রদর্শন করার নির্দেশনা দেয়া হয়। একই সাথে অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করার জন্য সতর্ক করা হয় ব্যবসায়ীদের। এছাড়া ডিমের পাইকারি বিক্রেতা মেসার্স সাব্বির আলী ট্রেডার্স, বুশরা ডিমের আড়ত, আনোয়ার হোসেন ডিমের ক্রয়-বিক্রয়ে রশিদ তাৎক্ষনিকভাবে দেখাতে না পারায় তাদেরকে সতর্ক করা হয়।

অভিযান শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হুসাইন জানান, নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম সিন্ডিকেট করে অস্বাভাবিক ভাবে বৃদ্ধির সাথে যারা জড়িত তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..