সরকারি জমি দখল করে বিএনপির কার্যালয় : দুই গ্রুপের উত্তেজনা!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সরকারি জমি দখল করে বিএনপির কার্যালয় : দুই গ্রুপের উত্তেজনা!
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স গিয়াসউদ্দিনকে সংযত হয়ে কথা বলার আহবান কাসেমীর ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি পার্লারের টয়লেটে মিললো নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : ডিসি ফতুল্লায় মৎসজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২ ফতুল্লায় ৬০ পিস ইয়াবাসহ রিপন কাজী গ্রেফতার যৌথ বাহিনীর অভিযানে মাদক-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪ ফতুল্লায় সাংবাদিকদের সঙ্গে মোহাম্মদ আলীর মতবিনিময় দেওভোগে যৌথ বাহিনীর অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

সরকারি জমি দখল করে বিএনপির কার্যালয় : দুই গ্রুপের উত্তেজনা!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
সরকারি জমি দখল করে বিএনপির কার্যালয় : দুই গ্রুপের উত্তেজনা!

সিদ্ধিরগঞ্জে ডিএনডির লেকের পাড় সরকারি জমি দখল করে বিএনপির কার্যালয় গড়ে তোলার অভিযোগ অভিযোগ উঠছে নাসিক ১নং ওয়ার্ড এলাকার নাইম ওরফে জিতু নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। এঘটনায় এলাকা জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের পুলস্থ বাজার সংলগ্ন ডিএনডি লেকের পাড় সরকারি জায়গা দখল করে বিএনপির অফিস করার জন্য ট্রাক দিয়ে বালু, সিমেন্টের পিলার দিয়ে অফিস করার জন্য কাজ শুরু করেন জিতু।

এসময় জুয়েল রানা নামে অপর এক যুবদল নেতা এসে বিএনপির অফিস সরকারি জায়গায় না তোলার জন্য বাধা দেয়। তাদের দুই জনের মধ্যে কথা কাটাকাটি হলে ব্যপক উত্তেজনা দেখা দেয়। যুবদল নেতা জুয়েল রানা বলেন সরকারি জায়গা দখল করে বিএনপির কোন অফিস করা যাবেনা। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। একপর্যায়ে জিতু, জুয়েল রানার সাথে অশুভ আচরন করে। এঘটনায় জিতুকে নিয়ে বিভিন্ন নেতাকর্মীরা নিন্দানীয় মন্তব্য করেন।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জানা যায় জিতু বিএনপির যুবদল নেতা পরিচয়ে বিভিন্ন অপরাধ অপকর্মে করে বেড়াচ্ছে। আর এমন একটি জায়গায় বিএনপির অফিস করার উদ্দেশ্যটা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করা হবে বলে এলাকার অনেকে মন্তব্য করেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, অফিস কার্যক্রমের জন্য বালু দিয়ে বরাট করে সিমেন্টের পিলার দিয়ে কাজ শুরু করেন জিতু। স্থানীয়রা জানান, যে ব্যাক্তি এখানে বিএনপির অফিস করার জন্য কাজ করছে সে ব্যাক্তি বিএনপির কোন নেতা বা কর্মী হতে পারেনা। সে স্বৈরাচারী আওয়ামী দোসড়াদের ইন্দোনেই এমন কাজ করতে পারে। দলের মান ক্ষুন্ন করার জন্য।

এ বিষয় জানতে নাইম ওরফে জিতুর সাথে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..