সিদ্ধিরগঞ্জে এ্যাম্বুলেন্সের ধাক্কায় বৃদ্ধা নিহত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সিদ্ধিরগঞ্জে এ্যাম্বুলেন্সের ধাক্কায় বৃদ্ধা নিহত
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

সিদ্ধিরগঞ্জে এ্যাম্বুলেন্সের ধাক্কায় বৃদ্ধা নিহত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
সিদ্ধিরগঞ্জে এ্যাম্বুলেন্সের ধাক্কায় বৃদ্ধা নিহত

সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী এ্যাম্বুলেন্সের ধাক্কায় আতুর বানু (৭৭) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাস স্ট্যান্ড কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা আতুর বানু জালকুড়ি কড়ইতলা এলাকার বাসিন্দা।

বৃদ্ধার নাতি মিরাজ গণমাধ্যমকে জানান, আমার বোন রাবেয়া এলাকার একটি মাদরাসায় পড়ালেখা করে। আমার দাদি সকালে বোনের জন্য নাশতা নিয়ে যাওয়ার সময় জালকুড়ি কড়ইতলায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হন। পরে খবর পেয়ে দাদিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এটা শাহাবাগ থানা পুলিশ সুরতহাল করেছে। তারাই এটার আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..