সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের বিরুদ্ধে আরও ২ মামলা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের বিরুদ্ধে আরও ২ মামলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের বিরুদ্ধে আরও ২ মামলা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের বিরুদ্ধে আরও ২ মামলা

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে সিদ্ধিরগঞ্জে মো. রাকিব (১৮) ও মো. মিরাজ (১৪) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের বিরুদ্ধে দুটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে ভিকটিম রাকিবের বাবা মোঃ কবির হোসেন ২৯ জন এবং মিরাজের মা মোসাঃ মিলন বেগম ৩৩ জন আসামির নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মামলা করেছেন। এছাড়াও মামলা দুটিতে অজ্ঞাত আরও ৬শ’ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানাগেছে, গত ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ডাচ্ বাংলা ব্যাংকের সামনে এবং চিটাগাংরোড অংশে ভিকটিম মো. রাকিব এবং মো. মিরাজ আন্দোলনে যুক্ত হয়েছিল। তখন আন্দোলনকে দমাতে শামীম ওসমানের নির্দেশনায় এজাহারে উল্লেখিত আসামিগণ ও অজ্ঞাতরা ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ করলে ভিকটিমরা গুলিবিদ্ধ হন।

পরবর্তীতে তাদের চিকিৎসার জন্যে হাসপাতালে ভর্তি করানো হলে ভিকটিম রাকিবের পা কাটা গেছে ও আরেক ভুক্তভোগী মিরাজের পেট ফুটো করে গুলি বের করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন মামলা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..