সিদ্ধিরগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সিদ্ধিরগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
সিদ্ধিরগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

সিদ্ধিরগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লা এলাকায় এই ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনুর আলম।

আটককৃত অভিযুক্ত যুবকের নাম তানভীর আহমেদ (২১)। সে সিদ্ধিরগঞ্জ পাইনাদি নতুন মহল্লা এলাকার জুলফিকার আলী জমাদ্দারের ছেলে।

ভিকটিমের পরিবার জানায়, গত ২৩ জুন রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ১নং ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লায় নাজমা উকিলের চারতলা ভবনের নিচতলায় শিশুটি খেলা করছিল। খেলার এক ফাঁকে শিশুটি অভিযুক্ত তানভীরের বাসায় চলে যায়। এই সুযোগে অভিযুক্ত তানভীর আহমেদ শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ।

ভিকটিমের পরিবার তাকে না পেয়ে প্রতিবেশী খেলার সাথী ও বান্ধবীর বাসায় খুঁজতে যায়। সেখানেই শিশুটিকে দেখতে পায় এবং বাসায় ফিরিয়ে আনে। কিছুক্ষণ পরই শিশুটির প্রচ- জ্বর আসে। প্রাথমিক চিকিৎসা হিসেবে নাপা সিরাপ খাওয়ানো হয়। পরের দিন সকাল থেকে শিশুটির প্রস্রাবের সাথে রক্ত যেতে দেখা যায়। ২৪ জুন সন্ধ্যায় নিকটস্থ ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালে চিকিৎসকের শরণাপন্ন হলে শিশুটি চিকিৎসককে জানায় যে, তার বান্ধবীর চাচা তানভীর আহমেদ তাকে ব্যথা দিয়েছে।

এরপর, ২৫ জুন রাতে এলাকাবাসী অভিযুক্ত তানভীর আহমেদকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করে। বর্তমানে অভিযুক্ত তানভীর আহমেদ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনুর আলম জানান, “অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।”

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..