আড়াইহাজারে অবৈধ ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজারে অবৈধ ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আড়াইহাজারে অবৈধ ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
আড়াইহাজারে অবৈধ ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মেসার্স এএমবি ব্রিকস নামক একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা আদায়সহ ওই ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বিকালে আড়াইহাজারের সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ ও পরিদর্শক টিটু বড়ুয়া। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।

সহকারি কমিশনার নঈম উদ্দিন জানান, অভিযানে উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের শিলমান্দী এলাকায় মাসুদুর রহমানের মালিকানাধীন মেসার্স এএমবি ব্রিকস নামক ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করে এই ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। অভিযোগ রয়েছে, প্রশাসনের আদেশ অমান্য করে দীর্ঘ দিন ধরে এই ইটভাটার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

তিনি আরও জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর আওতায় আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..