ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে জ্যামিতি বক্সের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আজিজ (২৪) ও আরফিন জাহান তোফা ওরফে হাসিনা (২০) নামের এক তরুণীকে গ্রেফতার করেছে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেফতারকৃতরা হলো- কক্সবাজার জেলার সদর থানার দক্ষিন দিককুলের আলী আহম্মদের পুত্র মোঃ আজিজ ও একই জেলার ঈদগাহ থানার মাইজপাড়া গ্রামের মৃত মির আহম্মেদের মেয়ে আরফিন জাহান তোফা ওরফে হাসিনা।

রবিবার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে আটটার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মৌচাকস্থ ভাই ভাই তৃপ্তি হোটেলের সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে জ্যামিতি বক্সে লুকিয়ে রাখা ৪ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জানা যায়, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক খান, উপ-পরিদর্শক ইকবাল আহম্মেদ দিপু, সহকারী উপ- পরিদর্শক মোহাম্মদ রোকনুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে আটটার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মৌচাকস্থ ভাই ভাই তৃপ্তি হোটেলের সামনের রাস্তায় অভিযান চালিয়ে দুলাভাই আজিজ ও তার শ্যালিকা আরফিন জাহান তোফা ওরফে হাসিনাকে গ্রেফতার করে।

পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের সাথে থাকা জ্যামিতি বক্সের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..