ই-হকের ‘শামীম স্যার’ কি মোশাররফ করিম?
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ই-হকের ‘শামীম স্যার’ কি মোশাররফ করিম?
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স গিয়াসউদ্দিনকে সংযত হয়ে কথা বলার আহবান কাসেমীর ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি পার্লারের টয়লেটে মিললো নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : ডিসি ফতুল্লায় মৎসজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ই-হকের ‘শামীম স্যার’ কি মোশাররফ করিম?

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
ই-হকের ‘শামীম স্যার’ কি মোশাররফ করিম?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরে ঘুরে বেড়াচ্ছে একটি পুরোনো ছবি। ছবিতে দেখা যাচ্ছে দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। অনেকেই একনজরে ভেবেছেন, এটি হয়তো তার ছাত্রজীবনের কোনো মুহূর্ত। তবে বাস্তবতা ভিন্ন। সেই সময় মোশাররফ করিম ছাত্র নয়, ছিলেন শিক্ষক।

নব্বইয়ের দশকে এমন এক সময় ছিল, যখন কোচিং সেন্টারে শিক্ষক ও ছাত্ররা একসঙ্গে ফ্রেমবন্দি হতেন, স্মৃতির টানেই। মোশাররফ করিমের জীবনেও ছিল তেমন এক মুহূর্ত। আর সেই স্মৃতি ফিরে এলো বহু বছর পর, একটি ছবি ভাইরাল হওয়ার মধ্য দিয়ে।

তখন তিনি পড়াতেন বাংলা, ঢাকার বিখ্যাত ‘ই-হক কোচিং সেন্টার’-এ। ছাত্রদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘শামীম স্যার’ নামে। ভাইরাল ছবির নিচে মন্তব্য করে অনেকেই স্মৃতিচারণ করেছেন। একজন লেখেন, ‘আমিও ওনার ছাত্র ছিলাম।’ আরেকজন জানান, ‘আমি ই হকের শামীম স্যারের কাছে পড়েছি। তিনি খুব ভালো বাংলা পড়াতেন।’

শুধু সাধারণ ছাত্রই নয়, দেশখ্যাত গায়িকা কনাও ছিলেন তার ছাত্রী। এক সাক্ষাৎকারে কনা বলেছিলেন, ‘আমি যে কোচিংয়ে পড়তাম, সেখানে মোশাররফ করিম ভাইয়া পড়াতেন। আমরা তাকে শামীম ভাই বলে ডাকতাম। তবে আমাদের ধারণা ছিল না, তিনি একদিন এত বড় অভিনেতা হবেন। তিনি ছিলেন বেশ রাগী শিক্ষক।’

১৯৭১ সালের ২২ আগস্ট বরিশালের গৌরনদী উপজেলায় জন্মগ্রহণ করেন মোশাররফ করিম। ক্যারিয়ারের শুরুতে শিক্ষকতা করেছেন- এমনটা তিনি নিজেও স্বীকার করেছেন একাধিক সাক্ষাৎকারে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..