এবার বন্দরে পুলিশকে কুপিয়ে ৩ আসামী ছিনতাই
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
এবার বন্দরে পুলিশকে কুপিয়ে ৩ আসামী ছিনতাই
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

এবার বন্দরে পুলিশকে কুপিয়ে ৩ আসামী ছিনতাই

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
এবার বন্দরে পুলিশকে কুপিয়ে ৩ আসামী ছিনতাই

নারায়ণগঞ্জের পর এবার বন্দরে ডাকাত আখ্যা দিয়ে পুলিশের এক দারোগাকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিয়েছে অপহরণকারীরা। গত মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত ৩টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালা গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত দারোগার নাম ফাইয়াত উদ্দিন রক্তিম। তিনি স্থানীয় ধামগড় পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জের দায়িত্বে রয়েছেন। আহতকে গুরুতর অবস্থায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বুধবার (২৩ অক্টোবর) দুপুরে বন্দর থানায় একটি মামলা রুজু হয়েছে। যার নং- ৩০(১০)২৪।

ঘটনার সত্যতা স্বীকার বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার বন্দর থানাধীন মদনপুর ইউনিয়নের কেওঢালা ভাঙ্গাব্রীজ এলাকায় এসআই শামসুল হক সরদারের নেতৃত্বে ধামগড় ও কামতাল পুলিশ ফাঁড়ির একটি টিম মামলা নং ৩০(১০)২৪ এর ভিকটিম উদ্ধার ও আসামী গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে তারা ভিকটিম কদও (৫৫), রুমান (১৮) ও রুহান (১৬) কে উদ্ধারসহ আসামী মাঈন উদ্দিন,কালাম মোক্তারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীদের পুলিশ ভ্যানে উঠাতে গেলে আসামীদের সহযোগী অজ্ঞাত ৩০/৪০ জন জড়ো হয়ে পুলিশের পিকআপ ভ্যানে হামলা করে এবং আসামীদের ছিনিয়ে নেয়।

আসামি ছিনিয়ে নেওয়ার সময় হামলাকারীরা এসআই ফাইয়াত উদ্দিন রক্তিমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহত এসআই ফাইয়াত উদ্দিন বর্তমানে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..