গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা শাহীন সহ ৫ জন নিহত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা শাহীন সহ ৫ জন নিহত
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা শাহীন সহ ৫ জন নিহত

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : সোমবার, ২ মার্চ, ২০২০
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা শাহীন সহ ৫ জন নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় প্রাইভেটকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌ পুলিশ তদন্ত কেন্দ্রে পরিদর্শক আবুল বাশার।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লার ফরিদ শেখ (৩৫), কাশীপুরের দেওয়ানবাড়ির যুবলীগ নেতা শাহিন শেখ (৩৮), চাঁদপুরের ফরিদগঞ্জের মাসুদ শেখ, খোকন ও মান্নান। তবে খোকন ও মান্নানের ঠিকানা পাওয়া যায়নি।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি বরিশাল থেকে ঢাকা অভিমুখে যাচ্ছিল। দুর্ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে হতাহতদের উদ্ধার করে। মারাত্মক আহত ২ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে তারা মারা যায়।

কাশিপুর ইউনিয়নের বেশ কয়েকজন বাসিন্দা বলেন, বিকেলে শাহিনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এসময় অনেকে বাকরুদ্ধ হয়ে পড়েন। শাহীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলীসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গদল নেতৃবৃন্দ। নিহত শাহিন কাশিপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..