ঘরের জানালা কেটে পালিয়ে গেল করোনা রোগী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ঘরের জানালা কেটে পালিয়ে গেল করোনা রোগী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা!

ঘরের জানালা কেটে পালিয়ে গেল করোনা রোগী

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
ঘরের জানালা কেটে পালিয়ে গেল করোনা রোগী

কুমিল্লায় করোনা শনাক্ত হওয়া মিজানুর রহমান নামে এক ব্যক্তি ঘরের জানালা কেটে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। শুক্রবার রাতে জেলার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামে লকডাউনে থাকা একটি বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওই ব্যক্তির সন্ধানে মাঠে নামে পুলিশ।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস জানান, মিজানুর রহমান গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে কাজিয়াতল এলাকায় গ্রামের বাড়িতে আসেন। বিষয়টি জানার পর আমরা তার নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করি। আইইডিসিআর থেকে দেয়া রিপোর্টে ওই ব্যক্তি করোনা শনাক্ত হন। শুক্রবার দুপুরে ওই ব্যক্তির ঘরটি আইসোলেশনের জন্য নির্বাচন করে বাড়িটি লকডাউন করে দেয়া হয়। বাহিরের দিক থেকে তালা থাকলেও ঘরের জানালা কেটে শুক্রবার রাতের যে কোন সময় ওই ব্যক্তি পালিয়ে যান।তাকে উদ্ধারের জন্য পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল আলম জানান, রোগীর শরীরে বাহ্যিক কোন লক্ষণ না থাকায় তাকে হাসপাতালের আইসোলেশন বেডে না রেখে বাড়িতে আইসোলেশন নিশ্চিত করে বাড়িটি লকডাউন করে দেয়া হয়েছিল। তবে পালিয়ে যাওয়া এই রোগী কারো সংস্পর্শে গেলে ওই ব্যক্তিও সংক্রমিত হওয়ার আশংকা রয়েছে।

মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম জানান, পালিয়ে যাওয়া করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..