ট্রাক চালক ইউনিয়নের সভাপতি পদে পলাশের মনোনয়ন পত্র জমা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ট্রাক চালক ইউনিয়নের সভাপতি পদে পলাশের মনোনয়ন পত্র জমা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা!

ট্রাক চালক ইউনিয়নের সভাপতি পদে পলাশের মনোনয়ন পত্র জমা

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
ট্রাক চালক ইউনিয়নের সভাপতি পদে পলাশের মনোনয়ন পত্র জমা

ট্রাক চালক শ্রমিকদের প্রাণের সংগঠন বাংলাদেশ আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়ন রেজিঃ নং-১৬৬৫ এর কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিলেন শ্রমজীবী মানুষের আস্থা ও নির্ভরতার প্রতিক, শ্রমিক দরদী নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ।

বুধবার ২৬ ফেব্রুয়ারী ৪৯/৪ কোটবাড়ি, গাবতলীস্থ নির্বাচন কমিটি কেন্দ্রীয় দপ্তরে নির্বাচন কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি, আলহাজ্ব মোঃ ছাদিকুর রহমান হিরু ও সচিব মোঃ মফিজুল হক বেবুর নিকট সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দেন নন্দিত শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ।

মনোনয়ন পত্র জমা দান কালে উপস্থিত বিভিন্ন শাখা থেকে আগত নেতাকর্মীদের নির্বাচনী সালাম জানানোর পাশাপাশি সকলের নিকট দোয়া ও ভোট প্রার্থনা করেন।

মনোনয়ন পত্র জমা দান কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার কার্যকরী সভাপতি মোঃ বাবুল আহমেদ, সহ-সভাপতি আব্দুল করিম তাপু, সাধারণ সম্পাদক মোঃ জজ মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ বশির আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ওবাইদুর রহমান উবায়েদ, প্রচার সম্পাদক মোঃ হারুন মিয়া, দপ্তর সম্পাদক মোঃ শফিকুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ, আলীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, পাগলা শাখার কার্য়করী সদস্য মোঃ জাকির প্রধান, বাবুল আহমেদ সহ বিভিন্ন শাখার শীর্ষ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, নির্বাচনী তফসিল অনুযায়ী সোমবার ২৪ ফেব্রুয়ারী ছিল মনোনয়ন পত্র সংগ্রহ করার দিন। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্য়ন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করেন সভাপতি ও সম্পাদক সহ বিভিন্ন পদের প্রার্থীরা। বুধবার ২৬ ফেব্রুয়ারী ছিল মনোনয়ন পত্র জমা দানের দিন। এদিন নন্দিত শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ বাংলাদেশ আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখা, দাপা, ফতুল্লা, আলীগঞ্জ শাখা সহ বিভিন্ন শাখার শীর্ষ নেতৃবৃন্দদের সংগে নিয়ে সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দান করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..