ডাকাতির মালামাল সহ তিন ডাকাত গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ডাকাতির মালামাল সহ তিন ডাকাত গ্রেপ্তার
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

ডাকাতির মালামাল সহ তিন ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
ডাকাতির মালামাল সহ তিন ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বাসায় ডাকাতির ঘটনায় তিন ডাকাতসহ ডাকাতি হওয়া তিন ভরি স্বর্ণ ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

গ্রেপ্তাররা হলেন, খুলনা জেলার সোনাডাঙ্গা এলাকার মৃত শহীদ গাজীর ছেলে ডাকাত দলের সর্দার কামাল গাজী ওরফে আদল শেখ ওরফে বাদশা, মুন্সিগঞ্জ জেলার বাড়ৈখোলা এলাকার আনছার আলীর ছেলে মো. রফিকুল ইসলাম ওরফে সজিব (২৯), সিদ্ধিরগঞ্জ মুসলিমনগর মাস্টারনী বাড়ির আক্তার হোসেনের ছেলে মো. আকাশ (১৮)।

জানা গেছে, গত ১৮ এপ্রিল রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতলা এলাকায় দেওয়ান মঞ্জিলের দ্বিতীয় তলায় হাজী রায়হান উদ্দিন দেওয়ান মুন্নার ফ্লাটের জানালার গ্রিল কেটে অজ্ঞাত ৮/৯ জন ডাকাত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ৫১ ভরি ১১ আনা স্বর্ণ, পাঁচটি মোবাইল ফোন, একটি ম্যাকবুক এবং নগদ ১০ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায় ডাকাত দল।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গোদনাইল মধুঘর এলাকা থেকে আসামি মো. রফিকুল ইসলাম ও মো. আকাশকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে, ঢাকার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার কামাল গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে, ডাকাতি হওয়া মালামাল থেকে তিন ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

এছাড়া গ্রেপ্তারদের দেওয়া তথ্যমতে, জালকুড়ি তালতলা ডিএনডি খাল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অপরাধ স্বীকার করে ঘটনার সঙ্গে সাতজন জড়িত থাকার কথা জানিয়েছেন বলে জানায় পুলিশ।

গ্রেপ্তার হওয়া ডাকাত সর্দার মো. কামাল গাজীর বিরুদ্ধে আটটি ডাকাতি এবং আসামি মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে দুইটি ডাকাতির মামলা রয়েছে।

এ ঘটনায় যুক্ত অন্য আসামি এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..