নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ছালাম (৫৫) নামে এক ব্যক্তির অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ আগস্ট) সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার ডিএনডি খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ছালাম হিরাঝিল আবাসিক এলাকায় একটি অটোরিকশা গ্যারেজে চাকরি করতেন। সে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সকালে মরদেহটি খালে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে এটি হত্যা না অন্য কিছু বুঝা যাবে, সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...