দ্বিগুণ ভোটে এগিয়ে তাপস
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
দ্বিগুণ ভোটে এগিয়ে তাপস
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ উদঘাটন হলো গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য, গ্রেপ্তার ঘাতক

দ্বিগুণ ভোটে এগিয়ে তাপস

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
দ্বিগুণ ভোটে এগিয়ে তাপস

নারায়ণগঞ্জের কাগজ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে এগিয়ে আছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মোট ১ হাজার ১৫০টি কেন্দ্রের মধ্যে ৭১৩ কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের তাপস পেয়েছেন ২ লাখ ৭৮ হাজার ১৯৩ ভোট। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৯৭৫ ভোট।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ভোটগ্রহণ শেষ হলে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫টার দিকে আনুষ্ঠানিকভাবে ডিএসসিসির ফলাফল ঘোষণা শুরু হয়। ঘোষণা করছেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব ও ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেন। সেখানে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের প্রতিনিধি, তবে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের কোনো প্রতিনিধির দেখা মেলেনি।

তাপস-ইশরাক ছাড়াও এই সিটিতে মেয়র পদে নির্বাচন করেছেন জাতীয় পার্টি সমর্থিত হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, এনপিপির বাহারানে সুলতান বাহার, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ও বাংলাদেশ কংগ্রেসের আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ।

এদের মধ্যে ২৬ কেন্দ্রে আব্দুর রহমান (হাতপাখা) পেয়েছেন ১৮০০৭ ভোট, আব্দুস সামাদ সুজন (মাছ) ৮৩৫১, সাইফুদ্দিন আহমেদ মিলন (লাঙ্গল) ৩৭১৩, বাহারানে সুলতান বাহার (আম) ২০৯৯ ও আক্তারুজামান ওরফে আয়াতুল্লাহ (ডাব) পেয়েছেন ১৫৯৪।

এর আগে সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। ইভিএম জটিলতাসহ বিভিন্ন অভিযোগের মধ্য দিয়ে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শেষে দক্ষিণের বিভিন্ন কেন্দ্র থেকে একে একে ভোটের ফলাফল ও সরঞ্জামাদি নিয়ে এখানে আসতে থাকেন বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা।

ভোটগ্রহণ শুরু হলে সকাল ৮টায় ধানমন্ডি কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন শেখ ফজলে নূর তাপস। সকাল ৯টায় গোপীবাগ আর কে মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ইশরাক হোসেন।

ডিএসসিসিতে মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩। ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার ১৫০। সাধারণ ওয়ার্ড ৭৫ ও সংরক্ষিত ওয়ার্ড ২৫টি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..