ধর্ষণ মামলায় বেকসুর খালাস পেলেন মামুনুল হক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ধর্ষণ মামলায় বেকসুর খালাস পেলেন মামুনুল হক
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

ধর্ষণ মামলায় বেকসুর খালাস পেলেন মামুনুল হক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
ধর্ষণ মামলায় বেকসুর খালাস পেলেন মামুনুল হক

সোনারগাঁ থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলায় বেকসুর খালাস পেয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম এ রায় ঘোষণা করেন। এসময় মামুনুল হক আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের রায়ের প্রতিক্রিয়ায় মামুনুল হক সাংবাদিকদের বলেন, আমি ও আমার পরিবার স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দ্বারা ষড়যন্ত্র এবং নির্যাতনের শিকার হয়েছিলাম। শেখ হাসিনা ছিল দুঃশ্চরিত্রা। সে আমার পরিবারকে জিম্মি করে হত্যার ভয়ভীতি দেখিয়ে আমার চরিত্র হরণ করতে মিথ্যা মামলা দায়ের করিয়েছিল। আজকে সেই মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে।

মামুনুল হকের আইনজীবি ওমর ফারুক নয়ন জানান, আদালত এই মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন। যুক্তিতর্ক ও সাক্ষ্য প্রমানের ভিত্তিতে মামলাটি মিথ্যা প্রমাণ হওয়ায় আদালত সন্তোসজনক রায় প্রদান করেছেন। এ রায়ের মাধ্যমে প্রমানিত হয়েছে মামুনুল বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। রায়ের মাধ্যমে দেশের আলেম সমাজও কলংকমুক্ত হলো। এসময় খেলাফত মজলিস ও হেফাজতে ইসলামের স্থানীয় নেতা-কর্মীরা আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়েল রিসোর্টে জান্নাত আরা ঝর্ণা নামে এক নারীসহ মামুনুল হককে অবরুদ্ধ করে রাখে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। খবর পেয়ে হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। রিসোর্টে ভাঙচুর চালিয়ে মামুনুল হক ও ওই নারীকে নিয়ে যান তারা। পরবর্তীতে এ ঘটনায় ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তার সঙ্গে থাকা ওই নারী। তবে মামুনুল হক শুরু থেকেই দাবি করে আসছিলেন ঝর্ণা তার দ্বিতীয় স্ত্রী।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..