নাতনীকে তুলে নিতে বাধা দেওয়ায় নানীকে হত্যার অভিযোগ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নাতনীকে তুলে নিতে বাধা দেওয়ায় নানীকে হত্যার অভিযোগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নাতনীকে তুলে নিতে বাধা দেওয়ায় নানীকে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
নাতনীকে তুলে নিতে বাধা দেওয়ায় নানীকে হত্যার অভিযোগ

আড়াইহাজারে নাতনীকে তুলে নিতে বাধা দেওয়ায় এক বখাটে ও তার সহযোগীদের হামলায় নানী শাহিদা বেগম (৬০) নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ফজলুল করিম এবং মেয়ে রওশন আরা। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত শাহিদা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শাহিদা বেগমের মেয়ে শারমিন আক্তার জানান, পাশের উচিৎপুরা ইউনিয়নের দাসিরদিয়া গ্রামের ছায়েদ আলীর ছেলে আমান (৩০) এবং মীমের (১৬) ফেসবুকে পরিচয় হয়। পরে মীম আমানের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলে আমান তাকে উত্যক্ত করতে শুরু করে। ঘটনার দিন আমান মীমকে তুলে নেওয়ার উদ্দেশ্যে দেলোয়ারসহ আরও কয়েকজনকে নিয়ে মীমের বাড়িতে আসে। তাদের বাধা দিলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। আমানের লাথির আঘাতে ঘটনাস্থলেই শাহিদা বেগম মারা যান। এ সময় মীমের মা রওশন আরাকে শাবলের আঘাতে এবং তার নানা ফজলুল করিমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, “হামলার ঘটনা ঘটেছে, তবে শাহিদা বেগমের মৃত্যু আঘাতের কারণে হয়েছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর নিশ্চিতভাবে বলা যাবে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।”

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..