নারায়ণগঞ্জকে অপরাধমুক্ত রাখতে আপোষহীন থাকবে পুলিশ : এসপি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জকে অপরাধমুক্ত রাখতে আপোষহীন থাকবে পুলিশ : এসপি
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয়

নারায়ণগঞ্জকে অপরাধমুক্ত রাখতে আপোষহীন থাকবে পুলিশ : এসপি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
নারায়ণগঞ্জকে অপরাধমুক্ত রাখতে আপোষহীন থাকবে পুলিশ : এসপি

নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রধান সমস্যা যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে কাজ শুরু করেছে জেলা পুলিশ। পাশাপাশি মাদক, ছিনতাই, ডাকাতি, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।

তিনি বলেন, পরিচ্ছন্ন, নিরাপদ ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তুলতে জেলা পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন পুলিশ সুপার।

এসপি মো. জসিম উদ্দিন বলেন, “যানজট এখানকার মানুষের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে। সমস্যার মূল কারণ চিহ্নিত করে ট্রাফিক পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যাতে দ্রুত ও কার্যকরভাবে যানজট নিরসন করা যায়।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ধরনের আপস করা হবে না। একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলতে জেলা পুলিশ কঠোর অবস্থানে থাকবে।”

মতবিনিময় সভায় তিনি গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, “সাংবাদিকদের সহযোগিতা ও তথ্য আদান-প্রদান আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশ ও গণমাধ্যম সমন্বয় করে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণ আরও সহজ হবে।”

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, ইসরাত জাহান, মো. সোহেল রানা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান। এছাড়াও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ কার্যকরী কমিটির সদস্যরা সভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..