নারায়ণগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কর্তন করল স্ত্রী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কর্তন করল স্ত্রী
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কর্তন করল স্ত্রী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
নারায়ণগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কর্তন করল স্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নেশাগ্রস্ত হয়ে কলহের সৃষ্টি করায় স্বামী মনিরুজ্জামান (৩৮) এর গোপনাঙ্গ কর্তন করেছে স্ত্রী ছোয়া। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

তবে মনিরুজ্জামান বলেন, কোনো ঝামেলা ছাড়াই হঠাৎ আমার স্ত্রী ছোঁয়া আমার গোপনাঙ্গ কেটে ফেলে।

স্ত্রী ছোঁয়া বলেন, আমার স্বামী নারায়ণগঞ্জের একটি কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করেন। তিনি প্রতিদিন নেশাগ্রস্ত হয়ে বাসায় ফিরে আমার সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ ও অশান্তি সৃষ্টি করতেন। আজ সকালের দিকে নেশাগ্রস্ত অবস্থায় কথাকাটাকাটির একপর্যায়ে নিজে তার গোপনাঙ্গ কেটে ফেলেন।

জানা গেছে, মনিরুজ্জামানের বাড়ি ফরিদপুর সদর উপজেলার জয়কালী গ্রামে। হিরাঝিল এলাকায় ভাড়া থাকেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ থেকে গোপনাঙ্গ কাটা এক ব্যক্তি এসেছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..