নারায়ণগঞ্জ-৫ আসনের চার প্রার্থীকে জরিমানা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জ-৫ আসনের চার প্রার্থীকে জরিমানা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ-৫ আসনের চার প্রার্থীকে জরিমানা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

‎‎নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের চার প্রার্থীর প্রতিনিধিকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‎বুধবার (২৮ জানুয়ারি) বন্দর এলাকায় বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা।

‎অভিযানে যানবাহনে অবৈধভাবে নির্বাচনী স্টিকার ও পোস্টার লাগানোর অভিযোগে দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী সিরাজুল মামুন, চেয়ার প্রতীকের প্রার্থী বাহাদুর শাহ এবং ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাকসুদের প্রতিনিধিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎এছাড়া কেওডালা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে তোরণ নির্মাণের অভিযোগে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের প্রতিনিধিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..