নারায়ণগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালিত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালিত
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালিত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
নারায়ণগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালিত

“বিনিয়োগ করি যক্ষা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে।” এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জ জেলায় পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস। বৃহস্পতিবার (২৪ মার্চ)সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে এ দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের আয়োজনে বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিভিল সার্জনের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হক, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ, মেডিকেল অফিসার (টিভি ও লেপ্রসী) ডা. নাসিরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মেহেদী হাছান, জেলা ইপিআই সুপারটেন্ডেন্ট মোঃ লুৎফর রহমান, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাকির হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার নারায়ণগঞ্জ সিভিল সার্জন মোঃ ফয়সাল আহমেদ, নাটাবের সদস্য সহ ব্র্যাকের সদস্যরা।

সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান বলেন, এখন আর যক্ষ্মার কোন ভয় নাই। বাংলাদেশ সহ বিশ্বে যক্ষ্মার উন্নত চিকিৎসা ব্যবস্থা বের হয়েছে। সঠিক সময়ে সঠিকভাবে ওষুধ সেবনে এখন যক্ষ্মা ভালো হচ্ছে। আর এখন বংলাদেশে যক্ষার রোগী খুব কম। কারণ সরকারের সঠিক পদক্ষেপের কারণে এদেশে এখন এই রোগের রোগী কম পাওয়া যাচ্ছে। তাই যক্ষায় যারা আক্রান্ত তাদের কাছে অনুরোধ থাকে আপনার নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারী হাসপাতালগুলোতে গিয়ে চিকিৎসা সেবা নেন।

উল্লেখ্য যে, ১৮৮২ সালের ২৪ মার্চ ডা. রবার্ট কক, যক্ষা রোগের জীবাণু মাইক্রোব্যাটেরিয়াম টিউবারকিউলসিস আবিষ্কার করেন। যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কারের ১০০ বছর পর ১৯৮২ সালের ২৪ মার্চ, জীবাণু আবিষ্কারের দিনটিকে স্মরণীয় করা ও যক্ষা রোগের চিকিৎসা সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বছরেও সারা বিশ্বে প্রতিপাদ্যে দিবসটি উদযাপিত হয়। ১৯৯৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যক্ষাকে গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা করার পর থেকেই বাংলাদেশ সরকার ও কিছু বেসরকারি সংস্থা বাংলাদেশে যক্ষ্মার প্রকোপ নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কমর্সূচি যক্ষা নির্মূলে এবং যক্ষার প্রকোপ নিয়ন্ত্রণ সম্পর্কিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে যক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সরকার দেশের সব নাগরিকের জন্য বিনামূল্যে যক্ষা রোগ শনাক্তকরণ ও চিকিৎসা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে যক্ষার লক্ষণ বা উপসর্গ রয়েছে এমন ২৮ লাখের বেশি মানুষ শনাক্ত হয়েছে। ২০১০ সালে বাংলাদেশে যক্ষ্মা রোগীর আনুমানিক মৃত্যু ছিল প্রতি লাখে ৫৪ জন। ২০২০ সালে এই সংখ্যা কমে ২৭ জনে নেমেছে। চিকিৎসায় নিরাময়ের হার গত ১০ বছরে ৯৫ শতাংশের বেশি। ২০২১ সালে এই হার ছিল ৯৫ দশমিক ২৮ শতাংশ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..