নারায়ণগঞ্জ থেকে শেরপুরে ফেরা ব্যক্তি করোনায় আক্রান্ত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জ থেকে শেরপুরে ফেরা ব্যক্তি করোনায় আক্রান্ত
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা!

নারায়ণগঞ্জ থেকে শেরপুরে ফেরা ব্যক্তি করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
নারায়ণগঞ্জ থেকে শেরপুরে ফেরা ব্যক্তি করোনায় আক্রান্ত

শেরপুরে করোনা আক্রান্ত আরও এক রোগী শনাক্ত হয়েছে। তার বাড়ি শেরপুরের ঝিনাইগাতীর মানিককুড়া গ্রামে। তিনি পেশায় রঙ মিস্ত্রি (৪০)। ওই ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে ২২ মার্চ বাড়িতে আসেন। কিছুদিন পর তার জ্বর ও শ্বাস কষ্ট দেখা দেয়। পরে তার নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জসিম উদ্দিন একথা জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রাইভার (৪০) এবং শ্রীবরদী উপজেলার সাতানী-শ্রীবরদী এলাকার ১০ বছর বয়সী এক শিশুর নমুনায় করোনা সংক্রমণ ধরা পড়ে। শিশুটির দাদি শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া (৫২) জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী হিসেবে আইসোলেশনে রয়েছেন।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্ত রুবেল বলেন, আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। একইসঙ্গে ওই আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের ২০টি বাড়ি লকডাউন করা হয়েছে। তার পরিবার ও বাড়ির অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

সিভিল সার্জন ডা. এ কে এম আনোয়ারুর রউফ জানান, জেলায় এ নিয়ে দুই নারী ও এক শিশুসহ পাঁচজন করোনা আক্রান্ত হলেন। আক্রান্তদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে নিয়ে চিকিৎসা করা হচ্ছে।

এদিকে, শুক্রবার (১০ এপ্রিল) রাত থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলার সঙ্গে ময়মনসিংহ ও জামালপুর জেলার সড়ক পথে আন্তঃযোগাযোগ বন্ধ (জরুরি পরিষেবা ছাড়া) ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহছানুল মামুন এ তথ্য জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..