নির্বাচনের আগাম প্রস্তুতি নিচ্ছেন বিএনপি নেতা শাহ আলম
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নির্বাচনের আগাম প্রস্তুতি নিচ্ছেন বিএনপি নেতা শাহ আলম
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি

নির্বাচনের আগাম প্রস্তুতি নিচ্ছেন বিএনপি নেতা শাহ আলম

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
নির্বাচনের আগাম প্রস্তুতি নিচ্ছেন বিএনপি নেতা শাহ আলম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে আগাম প্রস্তুতি নিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম। দল পুনর্গঠন ও তৃণমূল কর্মীদের সংগঠিত করতে তিনি সম্প্রতি বিভিন্ন এলাকায় ধারাবাহিক বৈঠক, মতবিনিময় সভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লার পাগলা, দাপা, তক্কার মাঠ, মাসদাইরসহ বিভিন্ন এলাকায় গত কয়েক সপ্তাহ ধরে শাহ আলমের নেতৃত্বে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় বিএনপির ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। সভাগুলোতে আগামী নির্বাচনে দলের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

এক সভায় শাহ আলম বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে আমরা জনগণের পাশে থেকে কাজ করছি।” তিনি আরও বলেন, “ফতুল্লার মানুষ পরিবর্তন চায়, তাই আমরা তাদের প্রত্যাশা ও সমস্যাগুলো নিয়ে সরাসরি মাঠে কাজ করছি।”

স্থানীয় নেতাকর্মীরা জানান, শাহ আলমের মাঠে সক্রিয় উপস্থিতিতে তৃণমূলে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। ফতুল্লা থানা বিএনপির কয়েকজন নেতা বলেন, “দল এখন আগের চেয়ে সংগঠিত। শাহ আলম ভাই মাঠে নামলে কর্মীদের মাঝে আত্মবিশ্বাস ফিরে আসে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নারায়ণগঞ্জ-৪ আসন রাজনৈতিকভাবে সব সময় গুরুত্বপূর্ণ। এ আসনে বিএনপি যদি সংগঠিতভাবে প্রচার চালাতে পারে, তবে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বেশ ঘনিষ্ঠ। শাহ আলমের আগাম মাঠ প্রস্তুতিকে অনেকেই বিএনপির ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

দলের কেন্দ্রীয় পর্যায় থেকেও বলা হয়েছে, ফতুল্লা আসনে এখনই প্রস্তুতি নেওয়ার কারণ হচ্ছে তৃণমূলের সংগঠন শক্ত করা এবং ভবিষ্যৎ নির্বাচনের জন্য ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা।

স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে- আসন্ন নির্বাচনে শাহ আলমসহ বিএনপির আরও কয়েকজন নেতা মনোনয়ন প্রত্যাশী হিসেবে সক্রিয় রয়েছেন। তবে দলীয় সূত্র বলছে, যে প্রার্থী জনগণের সঙ্গে বেশি সম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতা তৈরি করতে পারবেন, তার পক্ষেই কেন্দ্রীয় সিদ্ধান্ত যাবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..