নোয়াখালীতে বিএনপির রোডমার্চের গাড়ি বহরে হামলা, আহত ১০
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নোয়াখালীতে বিএনপির রোডমার্চের গাড়ি বহরে হামলা, আহত ১০
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

নোয়াখালীতে বিএনপির রোডমার্চের গাড়ি বহরে হামলা, আহত ১০

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
নোয়াখালীতে বিএনপির রোডমার্চের গাড়ি বহরে হামলা, আহত ১০
ফাইল ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসীম উদদীন মওদুুদের রোডমার্চের গাড়ি বহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বিএনপির ১০ নেতাকর্মি আহত হয় এবং ২০টি গাড়ি ভাংচুর করা হয় বলে অভিযোগ করে বিএনপি। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বসুরহাট নতুন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মি মো.শুভ (১৯) ও শাহীন (১৮) সহ ১০জন নেতাকর্মি আহত হয়। আহত ২জন কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। অপর আহত নেতাকর্মিরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কবিরহাট উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কবিরহাট উপজেলা বিএনপির ৫শতাধিক নেতাকর্মি রোডমার্চে যোগ দেওয়ার জন্য গাড়ি বহর নিয়ে ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়িতে যান। সেখান থেকে বেলা পৌনে ১১টার দিকে ফেনীর রোডমার্চে যোগ দেওয়ার জন্য গাড়ি বহর নিয়ে কোম্পানীগঞ্জের মানিপুর গ্রামের নিজ বাড়ি থেকে ফেনীর অভিমুখে যাত্রা করে হাসনা জসীম উদদীন মওদুুদ। যাত্রা পথে গাড়ি বহরটি বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল এলাকায় পৌঁঁছলে সরকার দলের নেতাকর্মিরা বিএনপির গাড়ি বহরে হামলা চালায়। এতে বিএনপির ১০জন নেতাকর্মি আহত হয়। ভাংচুর করা হয় ৪টি বাস ও ১৬টি সিএনজি চালিত অটোরিকশা। হাসনা মওদুদেরর গাড়ি বাস টার্মিনাল অতিক্রম করার সাথে সাথেই গাড়ি বহরের পিছনের দিকে এ হামলার ঘটনা ঘটে।

ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসীম উদদীন মওদুুদ বলেন, আমি শান্তিপূর্ভ ভাবে বিএনপির নেতাকর্মিদের নিয়ে গাড়ি বহর নিয়ে রোডমার্চে যাচ্ছিলাম। আমার গাড়ি বাস টার্মিনাল অতিক্রম করার পর ক্ষমতাসীন দলের নেতাকর্মিরা শান্তিপূর্ণ গাড়ি বহরে হামলা করে গাড়ি বহরটি ছত্রবঙ্গ করে দেয়। ওই সময় গাড়ি ভাংচুর করে নেতাকর্মিদের আহত করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামলীগের সভাপতি আব্দুল কাদের মির্জার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের মুঠোফোনে কল করা হলে তিনি বলেন, আমি বর্তমানে ঢাকায় আছি। এ বিষয়ে আমি কিছু জানিনা।

রোডমার্চের গাড়ি বহরে হামলার বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, বিএনপির রোডমার্চে হামলার বিষয়ে কোনো অভিযোগ পাইনি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..