নৌকাকে বিজয়ী করতে শামীম ওসমানের কঠোর নির্দেশ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নৌকাকে বিজয়ী করতে শামীম ওসমানের কঠোর নির্দেশ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

নৌকাকে বিজয়ী করতে শামীম ওসমানের কঠোর নির্দেশ

মঈনূল হোসেন নিলয়
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
নৌকাকে বিজয়ী করতে শামীম ওসমানের কঠোর নির্দেশ

বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রায় ৩০ বছর পর নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর হতে যাচ্ছে।

জানা যায়, সর্বশেষ ১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। ওই নির্বাচনে জয়ী চেয়ারম্যান নুর হোসেন বহু আগেই মারা গেছেন। মারা গেছেন ৫ জন সদস্যও (মেম্বার)। সংরক্ষিত আসনের একজন নারী সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করে চলে গেছেন অনেক আগেই। লুৎফর রহমান স্বপন নামে একজন (মেম্বার) সদস্য দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

তবে এবার চেয়ারম্যান পদে চারজন প্রার্থী লড়ছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী লুৎফর রহমান স্বপন, ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখার প্রার্থী মোঃ শাহজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) আলহাজ্ব আলী আজম মোল্লা, স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) কাজী দেলোয়ার হোসেন। শেষ পর্যন্ত নৌকার বিপক্ষে ৩ জন প্রার্থী থাকায় কিছুটা চাপে আওয়ামী লীগ প্রার্থী।

একটি সূত্র জানায়, সম্প্রতি রাইফেল ক্লাবে ফতুল্লা থানা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে একান্ত বৈঠক করেন শামীম ওসমান। সভায় তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন “মেম্বার পদপ্রার্থী নিয়ে তার কোন মাথা ব্যাথা নেই, যে-যার যোগ্যাতা নিয়ে পাস করে উঠে আসবে। শুধুমাত্র নৌকা প্রতীক প্রাপ্ত চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপনের পক্ষে কাজ করার জন্য নেতা কর্মীদের প্রতি কঠোর নির্দেশ দেন তিনি।

সুত্রের খবর তাকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের কঠোর নির্দেশ দিয়েছেন শামীম ওসমান। তার কর্মীরাও নৌকার পক্ষে মাঠে নেমেছেন। তারপরও পরাজয়ের ভয় কাটছে না।

স্থানীয় সুত্রে জানা গেছে, ফতুল্লায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা রয়েছে। চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী এগিয়ে থাকলেও মেম্বার নিয়ে শামীম অনুগতদের মধ্যে খেলা হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..